তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো দুই কিশোরের

গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায় এক কিশোর। তাকে উদ্ধার করতে গিয়ে আরেক কিশোর পানিতে ঝাঁপ দিলে সেও তলিয়ে যায়। এতে মৃত্যু হয় দুজনেরই। বুধবার (১৩ মে) বিকেলে টঙ্গীর কামারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো- তুরাগ থানার কামারপাড়া সাহেব আলী মাদরাসা এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমরান (১৬) এবং তার বন্ধু মো. নোমান (১৩)। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাত ৮টার দিকে নদী থেকে উদ্ধার করা হয় দুই কিশোরের মরদেহ। পরে মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহত ইমরানের মামা হালিম মিয়া জানান, বিকেলে পাঁচ বন্ধু মিলে নৌকাযোগে গোসল করতে যায় তুরাগ নদীতে। একপর্যায়ে নোমান নৌকা থেকে নেমে গোসল করার সময় তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেয় ইমরান। তবে দুজনই হারিয়ে যায় নদীর গভীরে। টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দুই কিশোরের মরদেহ। টঙ্গী নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সিরাজ উদ্দিন বলেন, পাঁচ বন্ধু মিলে নৌকায় করে ঘুরতে গিয়েছিল। এসময় অসা

তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো দুই কিশোরের

গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায় এক কিশোর। তাকে উদ্ধার করতে গিয়ে আরেক কিশোর পানিতে ঝাঁপ দিলে সেও তলিয়ে যায়। এতে মৃত্যু হয় দুজনেরই।

বুধবার (১৩ মে) বিকেলে টঙ্গীর কামারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- তুরাগ থানার কামারপাড়া সাহেব আলী মাদরাসা এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমরান (১৬) এবং তার বন্ধু মো. নোমান (১৩)।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাত ৮টার দিকে নদী থেকে উদ্ধার করা হয় দুই কিশোরের মরদেহ। পরে মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত ইমরানের মামা হালিম মিয়া জানান, বিকেলে পাঁচ বন্ধু মিলে নৌকাযোগে গোসল করতে যায় তুরাগ নদীতে। একপর্যায়ে নোমান নৌকা থেকে নেমে গোসল করার সময় তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেয় ইমরান। তবে দুজনই হারিয়ে যায় নদীর গভীরে।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দুই কিশোরের মরদেহ।

টঙ্গী নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সিরাজ উদ্দিন বলেন, পাঁচ বন্ধু মিলে নৌকায় করে ঘুরতে গিয়েছিল। এসময় অসাবধানতাবশত নোমান নদীতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যায় ইমরানও। এ বিষয়ে চলমান রয়েছে আইনগত প্রক্রিয়া।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow