তৃণমূল-বিজেপি উভয়ের দাবি, ২০০ আসনে জিতবো

পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে অন্তত ২০০ আসনে জয়লাভ করবে বলে আশাবাদী ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি উভয়েই। যদিও রাজ্যের মোট আসন সংখ্যা ২৯৪ এবং ক্ষমতায় যেতে দরকার ন্যূনতম ১৪৮ আসন। এবার রাজ্যের আসনগুলোতে দুই দফায় ভোট হয়েছে। প্রথম দফায় ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ভোট শেষে রাজ্যের সাবেক মন্ত্রী ও কামারহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী মদন মিত্র বলেছেন, শেষ দফা নির্বাচনে ৯৩-৯৪ শতাংশের বেশি ভোট পড়েছে। আর শুভেন্দু (বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী) দুটো থাপ্পড় খাবে, একটা নন্দীগ্রামে একটা ভবানীপুরে। নিশ্চিতভাবে মমতা ব্যানার্জীর সরকার আসতে চলেছে, সেটাও আবার ২০০ আসনের বেশি নিয়ে। তিনি বলেন, এবারে যে নির্বাচন হয়েছে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এবং ভারতের লোকতন্ত্রে এমন নোংরা ও খারাপ দিন কখনো যায়নি। ভারতবর্ষের কোটি কোটি মানুষ দেখেছে, যাদের হাতে কেন্দ্রীয় ক্ষমতা আছে এবং কেন্দ্রীয় এজেন্সিস আছে, জাতীয় নির্বাচন কমিশন আছে, তারা কীভাবে ক্ষমতার অপব্যবহার করছে। রাজ্যের পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গিয়ে ভোটারদের ওপর লাঠিচার্জ করছে। কারণ তাদের বলা হয়েছে, তুমি যদি না পে

তৃণমূল-বিজেপি উভয়ের দাবি, ২০০ আসনে জিতবো

পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে অন্তত ২০০ আসনে জয়লাভ করবে বলে আশাবাদী ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি উভয়েই। যদিও রাজ্যের মোট আসন সংখ্যা ২৯৪ এবং ক্ষমতায় যেতে দরকার ন্যূনতম ১৪৮ আসন।

এবার রাজ্যের আসনগুলোতে দুই দফায় ভোট হয়েছে। প্রথম দফায় ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল।

ভোট শেষে রাজ্যের সাবেক মন্ত্রী ও কামারহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী মদন মিত্র বলেছেন, শেষ দফা নির্বাচনে ৯৩-৯৪ শতাংশের বেশি ভোট পড়েছে। আর শুভেন্দু (বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী) দুটো থাপ্পড় খাবে, একটা নন্দীগ্রামে একটা ভবানীপুরে। নিশ্চিতভাবে মমতা ব্যানার্জীর সরকার আসতে চলেছে, সেটাও আবার ২০০ আসনের বেশি নিয়ে।

তিনি বলেন, এবারে যে নির্বাচন হয়েছে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এবং ভারতের লোকতন্ত্রে এমন নোংরা ও খারাপ দিন কখনো যায়নি। ভারতবর্ষের কোটি কোটি মানুষ দেখেছে, যাদের হাতে কেন্দ্রীয় ক্ষমতা আছে এবং কেন্দ্রীয় এজেন্সিস আছে, জাতীয় নির্বাচন কমিশন আছে, তারা কীভাবে ক্ষমতার অপব্যবহার করছে। রাজ্যের পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গিয়ে ভোটারদের ওপর লাঠিচার্জ করছে। কারণ তাদের বলা হয়েছে, তুমি যদি না পেটাও তাহলে বরখাস্ত করা হবে। ভবানীপুরের চেহারা দেখেছেন আপনারা। আমাদের কামারহাটিতে অনেক জায়গাতেই এ ধরনের ঘটনা ঘটেছে।

মদন মিত্রের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ২৩ এপ্রিল ভোটের দিন যারা রাস্তায় বেরোবেন তাদের এমন পেটানো হবে যে মনে থাকবে। তার পরও অনেক জায়গায় ৯৮ শতাংশ, আবার কিছু জায়গাতে ১০০ শতাংশ ভোট পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ফের বলেছেন, ২৯ এপ্রিল যারা বেরোবেন তাদের আগামী ৫ এপ্রিল পেটানো হবে। আমরা পাঁচ তারিখের অপেক্ষায় রয়েছি। কোথায় মারবেন কখন মারবেন জানাবেন, আমরা সেখানেই যাব, দিল্লিতে মারবেন? আমরা শেখানো যাব।

পরিবর্তনের আশায় বিজেপি

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গে পরিবর্তন আসতে চলেছে এবং তারা দুই শতাধিক আসনে জিতে সরকার গঠন করতে চলেছে।

উত্তর ২৪ পরগনার জগদ্দলের বিজেপি প্রার্থী ও সাবেক পুলিশ কমিশনার রাজেশ কুমার (আইপিএস) বলেন, আমি প্রথম থেকে বলে আসছি, জগদ্দল এবং রাজ্যে বিজেপির সরকার গঠন হতে যাচ্ছে। দ্বিতীয় দফার নির্বাচনের পর একদম পরিষ্কার হয়ে গেছে, বিজেপি ১৭৫-এর বেশি আসন পাচ্ছে। এটি ২০০র বেশিও হতে পারে।

এত আত্মবিশ্বাস নিয়ে কীভাবে বলছেন ২০০ আসন পাচ্ছে বিজেপি- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো ঘরে বসে বলছি না, বাইরে বেরিয়ে সবার সঙ্গে কথা বলেছি, তারপর বলছি। সাধারণ ভোটারদের ভাবনা এবং মনের কথা বুঝেই আমি বলছি। মানুষ এবার অনেক বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্যে।

আরজি করে হাসপাতালে নির্যাতিতার মা ও পানিহাটির বিজেপির প্রার্থী রত্না দেবনাথেরও দাবি, বিজেপি জিতবে সারা রাজ্যে। তিনি বলেন, আমার মনে হয় বিজেপি এবার ১৮০ থেকে ১৮৫ আসন পেতে পারে।

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow