তেলের বিক্রি হঠাৎ বাড়ায় সংকট তৈরি হয়েছে: জ্বালানিমন্ত্রী

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অকারণে তেলের মজুত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে তিনি এ কথা বলেন। জ্বালানিমন্ত্রী বলেন, সংকট তো আমরা তৈরি করিনি। আমরা ইমপোর্ট করি। পৃথিবীতে একটা গোলমাল লেগেছে, সেজন্য সবাইকে তো সাশ্রয়ী হতে হবে। তিনি বলেন, সবাই প্রয়োজন মতো তেল পাবেন এবং শঙ্কার কোনো কারণ নেই। প্রয়োজনের অতিরিক্ত তেল না নিলে সরবরাহ ঠিক থাকবে। তেলের দাম বাড়ানো নিয়ে কাজ করে এনার্জি রেগুলেটরি কমিশন, তবে সরকার এখনো তেলের দাম বাড়ায়নি। মন্ত্রী জানান, চাহিদা ও সরবরাহের মধ্যে শূন্যতা তৈরি হয়েছে। চাহিদা বেড়ে গেছে। চাহিদা বেড়ে গেলে সেখানে তো একটু সংকট হবে। 

তেলের বিক্রি হঠাৎ বাড়ায় সংকট তৈরি হয়েছে: জ্বালানিমন্ত্রী

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অকারণে তেলের মজুত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, সংকট তো আমরা তৈরি করিনি। আমরা ইমপোর্ট করি। পৃথিবীতে একটা গোলমাল লেগেছে, সেজন্য সবাইকে তো সাশ্রয়ী হতে হবে।

তিনি বলেন, সবাই প্রয়োজন মতো তেল পাবেন এবং শঙ্কার কোনো কারণ নেই। প্রয়োজনের অতিরিক্ত তেল না নিলে সরবরাহ ঠিক থাকবে। তেলের দাম বাড়ানো নিয়ে কাজ করে এনার্জি রেগুলেটরি কমিশন, তবে সরকার এখনো তেলের দাম বাড়ায়নি।

মন্ত্রী জানান, চাহিদা ও সরবরাহের মধ্যে শূন্যতা তৈরি হয়েছে। চাহিদা বেড়ে গেছে। চাহিদা বেড়ে গেলে সেখানে তো একটু সংকট হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow