তেল নিতে যাওয়ার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নাটোরের লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশরাফুল ইসলাম লিওন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার লালপুর ফিলিং স্টেশন সংলগ্ন একটি সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত লিওন উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আশরাফুল ইসলাম লিওন নিজের মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য লালপুর ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিলেন। তিনি স্টেশনের নিকটবর্তী সেতুর ওপর পৌঁছালে ঈশ্বরদীগামী একটি পণ্যবাহী ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে লিওন ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের মা রুনিফা বেগম ব্যক্তিগত প্রয়োজনে লালপুর বাজারে আসছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ঘটনার খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে

তেল নিতে যাওয়ার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নাটোরের লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশরাফুল ইসলাম লিওন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার লালপুর ফিলিং স্টেশন সংলগ্ন একটি সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিওন উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আশরাফুল ইসলাম লিওন নিজের মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য লালপুর ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিলেন। তিনি স্টেশনের নিকটবর্তী সেতুর ওপর পৌঁছালে ঈশ্বরদীগামী একটি পণ্যবাহী ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে লিওন ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের মা রুনিফা বেগম ব্যক্তিগত প্রয়োজনে লালপুর বাজারে আসছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

ঘটনার খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ইতোমধ্যে জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow