তোমার উপস্থিতি এবং অন্যান্য

তোমার উপস্থিতি যে কোনো পরিস্থিতিতে তুমি পাশে দাঁড়ালে‎নিজেকে মনে হয় পৃথিবীর সবচেয়ে‎ক্ষমতাধর, এক টুকরো স্বাধীন ভূখণ্ডের‎দলনেতা মনে হয় নিজেকে। সমস্ত দুশ্চিন্তার পাশে জেগে ওঠে স্বর্গের জলপ্রপাত, বিষণ্ণ হৃদয় ভরে ‎ওঠে ঘাসফুল, ফড়িং, হিজলের পাতা,মরা নদীতে মুহূর্তে জোয়ার আসেতরঙ্গ মিছিলে রাজহাঁস সাঁতার কাটে প্রবল উৎসাহে;তুমি কাছাকাছি বসলে— আমি অবলীলায় পেয়ে যাই সুখের নগরী‎সমস্ত বেদনার শরীর গলে পড়েআমি পৃথিবী জয়ের দুঃসাহস পেয়ে যাই‎নিজেকে মনে হয় জাতিসংঘের মহাসচিব। **** বলো দেখি একটি ফুলের নাম বলোদেখো দিতে পারি কি নাএকটি তারকার নাম বলোদেখো আমি ছুঁতে পারি কি নাএকটি নদী বা সমুদ্রের নাম বলোদেখো আমি পেরোতে পেরোতে তোমার কাছে পৌঁছাতে পারি কি না এসইউ

তোমার উপস্থিতি এবং অন্যান্য

তোমার উপস্থিতি

যে কোনো পরিস্থিতিতে তুমি পাশে দাঁড়ালে
‎নিজেকে মনে হয় পৃথিবীর সবচেয়ে
‎ক্ষমতাধর, এক টুকরো স্বাধীন ভূখণ্ডের
‎দলনেতা মনে হয় নিজেকে। সমস্ত দুশ্চিন্তার পাশে
জেগে ওঠে স্বর্গের জলপ্রপাত, বিষণ্ণ হৃদয়
ভরে ‎ওঠে ঘাসফুল, ফড়িং, হিজলের পাতা,
মরা নদীতে মুহূর্তে জোয়ার আসে
তরঙ্গ মিছিলে রাজহাঁস সাঁতার কাটে প্রবল উৎসাহে;
তুমি কাছাকাছি বসলে—
আমি অবলীলায় পেয়ে যাই সুখের নগরী
‎সমস্ত বেদনার শরীর গলে পড়ে
আমি পৃথিবী জয়ের দুঃসাহস পেয়ে যাই
‎নিজেকে মনে হয় জাতিসংঘের মহাসচিব।

****

বলো দেখি

একটি ফুলের নাম বলো
দেখো দিতে পারি কি না
একটি তারকার নাম বলো
দেখো আমি ছুঁতে পারি কি না
একটি নদী বা সমুদ্রের নাম বলো
দেখো আমি পেরোতে
পেরোতে তোমার কাছে
পৌঁছাতে পারি কি না

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow