থানার পুকুর থেকে ২১৯ গুলি উদ্ধার

ফেনীর দাগনভূঞা থানার পুকুর থেকে ২১৯ পিস গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি সকালে ওই পুকুরে সেচ দিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা একটি সোর্সের মাধ্যমে জানতে পারি দাগনভূঞা থানার পুকুরে গণঅভ্যুত্থানকালে মিসিং হওয়া কিছু অস্ত্র রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা ওই পুকুরে সেচ দিই। এক পর্যায়ে পুকরে অক্ষত অবস্থায় ২১৯টি শর্টগানের গুলি পাওয়া যায়। তিনি আরও বলেন, বুলেটের মাঝে বাংলাদেশ পুলিশ লেখা আছে। এখনো তল্লাশির কাজ চলমান থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না৷ আবদুল্লাহ আল-মামুন/এমএন/জেআইএম

থানার পুকুর থেকে ২১৯ গুলি উদ্ধার

ফেনীর দাগনভূঞা থানার পুকুর থেকে ২১৯ পিস গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি সকালে ওই পুকুরে সেচ দিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা একটি সোর্সের মাধ্যমে জানতে পারি দাগনভূঞা থানার পুকুরে গণঅভ্যুত্থানকালে মিসিং হওয়া কিছু অস্ত্র রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা ওই পুকুরে সেচ দিই। এক পর্যায়ে পুকরে অক্ষত অবস্থায় ২১৯টি শর্টগানের গুলি পাওয়া যায়।

তিনি আরও বলেন, বুলেটের মাঝে বাংলাদেশ পুলিশ লেখা আছে। এখনো তল্লাশির কাজ চলমান থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না৷

আবদুল্লাহ আল-মামুন/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow