দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫

দক্ষিণ লেবাননের কানা শহরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, হামলার পরপরই সিভিল ডিফেন্স দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী শহর টাইরের হাসপাতালগুলোতে পাঠায়। একই সময়ে টাইর জেলার অন্যান্য এলাকাতেও পৃথক হামলা চালানো হয়। মা’রাকা এলাকায় আরেকটি হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, কানা শহরটি অতীতেও ভয়াবহ হামলার শিকার হয়েছে। ১৯৯৬ ও ২০০৬ সালে এখানে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫

দক্ষিণ লেবাননের কানা শহরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, হামলার পরপরই সিভিল ডিফেন্স দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী শহর টাইরের হাসপাতালগুলোতে পাঠায়।

একই সময়ে টাইর জেলার অন্যান্য এলাকাতেও পৃথক হামলা চালানো হয়। মা’রাকা এলাকায় আরেকটি হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, কানা শহরটি অতীতেও ভয়াবহ হামলার শিকার হয়েছে। ১৯৯৬ ও ২০০৬ সালে এখানে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow