‘দলের সাইনবোর্ড লাগিয়ে অন্য দলে কাজ করা লোকদের চিহ্নিত করা হবে’

যারা দলীয় সাইনবোর্ড লাগিয়ে অন্য দলের জন্য কাজ করছেন তাদের চিহ্নিত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।  রোববার (২২ মার্চ ) দুপুর ২টায় বাকেরগঞ্জের নিজ বাসভবনে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপি একটি জননন্দিত দল, এ দলের প্রতি জনগণের ভালোবাসা রয়েছে। কেউ নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য দলকে কলঙ্কিত করবেন না, দল করতে হলে দায়িত্ববোধ থাকতে হবে।  ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, সিনিয়র নেতাদের সঙ্গে সমন্বয় করে চলতে না পারলে আল্লাহর ওয়াস্তে দল থেকে অব্যাহতি নিয়ে চলে যান।  তিনি বলেন, সফল নেতা হতে হলে অবশ্যই জনগণের সঙ্গে সুসম্পর্ক থাকতে হবে। আচার-আচরণ ভালো করতে হবে। নিজে নিজে নেতা ভাবলে চলবে না। দলের প্রত্যেক নেতাকর্মীর আলাদা আলাদা দায়িত্ব ও কাজ রয়েছে। যারা দায়িত্ব নিয়ে দলীয় কাজ করতে ব্যর্থ হবেন, তারা নিজে নিজে অব্যাহতি নিয়ে চলে যান। প্রয়োজনে নতুনদের নিয়ে কমিটি গঠন করা হবে। আবুল হোসেন খান বলেন, বিএনপির প্রতি সাধারণ মানুষের গভীর ভালোবাসা রয়েছে। দয়া করে

‘দলের সাইনবোর্ড লাগিয়ে অন্য দলে কাজ করা লোকদের চিহ্নিত করা হবে’

যারা দলীয় সাইনবোর্ড লাগিয়ে অন্য দলের জন্য কাজ করছেন তাদের চিহ্নিত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান। 

রোববার (২২ মার্চ ) দুপুর ২টায় বাকেরগঞ্জের নিজ বাসভবনে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি একটি জননন্দিত দল, এ দলের প্রতি জনগণের ভালোবাসা রয়েছে। কেউ নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য দলকে কলঙ্কিত করবেন না, দল করতে হলে দায়িত্ববোধ থাকতে হবে। 

ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, সিনিয়র নেতাদের সঙ্গে সমন্বয় করে চলতে না পারলে আল্লাহর ওয়াস্তে দল থেকে অব্যাহতি নিয়ে চলে যান। 

তিনি বলেন, সফল নেতা হতে হলে অবশ্যই জনগণের সঙ্গে সুসম্পর্ক থাকতে হবে। আচার-আচরণ ভালো করতে হবে। নিজে নিজে নেতা ভাবলে চলবে না। দলের প্রত্যেক নেতাকর্মীর আলাদা আলাদা দায়িত্ব ও কাজ রয়েছে। যারা দায়িত্ব নিয়ে দলীয় কাজ করতে ব্যর্থ হবেন, তারা নিজে নিজে অব্যাহতি নিয়ে চলে যান। প্রয়োজনে নতুনদের নিয়ে কমিটি গঠন করা হবে।

আবুল হোসেন খান বলেন, বিএনপির প্রতি সাধারণ মানুষের গভীর ভালোবাসা রয়েছে। দয়া করে দলকে ক্ষতিগ্রস্ত করবেন না।

ঈদ পুনর্মিলনী এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাকেরগঞ্জ উপজেলা শাখা ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow