দাপুটে জয়ের পরও স্কালোনি বললেন ‘ম্যাচটি কঠিন ছিল’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় ইতোমধ্যে ভয় ধরিয়ে দিয়েছে বিশ্বকাপের অন্যান্য দলকে। বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপের শুরুতে কেউ ফেবারিটের তালিকাতে না রাখলেও মেসির কারণে সবার ভোল পাল্টাতে শুরু করেছে। উদ্বোধনী ম্যাচে ২০২২ সালের জুজু কাটিয়ে উঠে এই বিশ্বকাপে জয় পেলেও স্কালোনির চোখে ম্যাচটি বেশ কঠিন ছিল। ম্যাচটা প্রথম থেকে অত সহজ ছিল না আর্জেন্টিনার জন্য। শুরুর দিকে গোল খেলেও অফসাইডে আলজেরিয়ার গোল বাতিল হওয়ায় হাফ ছেড়ে বাঁচে তারা। স্কালোনি বলেন, ‘ম্যাচটা শুরুর দিকে কঠিন ছিল। ৩-০ দেখে আপনার সহজ মনে হচ্ছে। আলমাদা ও লাউতারো দুজনই অনেক পরিশ্রম করেছে এবং চেষ্টা করেছে। ম্যাচটা আসলেই কঠিন ছিল।’ ম্যাচের ৭৬ মিনিটে হ্যাটট্রিক করার পর মেসিকে উঠিয়ে নিলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় আলজেরিয়ার হাতে। শেষ দিলে তারা বেশ কয়েকটি আক্রমণ করলেও তা প্রতিহত হয় আর্জেন্টিনার রক্ষণভাগে। দলের নতুন ফরমেশন নিয়ে যারপরানই খুশি স্কালোনি। বিশ্বজয়ী এই কোচ বলেন, ‘খেলার ধরণ আমাদেরকে উদ্বেলিত করেছে। এবং সবাইক বেশি খুশি যেভাবে আমরা লড়াই করেছি হার না মেনে। আমরা যখন ভালো খেলি না তখনও আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাই।’ আরআর/আইএ

দাপুটে জয়ের পরও স্কালোনি বললেন ‘ম্যাচটি কঠিন ছিল’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় ইতোমধ্যে ভয় ধরিয়ে দিয়েছে বিশ্বকাপের অন্যান্য দলকে। বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপের শুরুতে কেউ ফেবারিটের তালিকাতে না রাখলেও মেসির কারণে সবার ভোল পাল্টাতে শুরু করেছে। উদ্বোধনী ম্যাচে ২০২২ সালের জুজু কাটিয়ে উঠে এই বিশ্বকাপে জয় পেলেও স্কালোনির চোখে ম্যাচটি বেশ কঠিন ছিল।

ম্যাচটা প্রথম থেকে অত সহজ ছিল না আর্জেন্টিনার জন্য। শুরুর দিকে গোল খেলেও অফসাইডে আলজেরিয়ার গোল বাতিল হওয়ায় হাফ ছেড়ে বাঁচে তারা। স্কালোনি বলেন, ‘ম্যাচটা শুরুর দিকে কঠিন ছিল। ৩-০ দেখে আপনার সহজ মনে হচ্ছে। আলমাদা ও লাউতারো দুজনই অনেক পরিশ্রম করেছে এবং চেষ্টা করেছে। ম্যাচটা আসলেই কঠিন ছিল।’

ম্যাচের ৭৬ মিনিটে হ্যাটট্রিক করার পর মেসিকে উঠিয়ে নিলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় আলজেরিয়ার হাতে। শেষ দিলে তারা বেশ কয়েকটি আক্রমণ করলেও তা প্রতিহত হয় আর্জেন্টিনার রক্ষণভাগে।

দলের নতুন ফরমেশন নিয়ে যারপরানই খুশি স্কালোনি। বিশ্বজয়ী এই কোচ বলেন, ‘খেলার ধরণ আমাদেরকে উদ্বেলিত করেছে। এবং সবাইক বেশি খুশি যেভাবে আমরা লড়াই করেছি হার না মেনে। আমরা যখন ভালো খেলি না তখনও আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাই।’

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow