দাম্পত্যে শান্তি চান? মেনে চলুন এই নিয়মগুলো
দাম্পত্য জীবন সবসময়ই যে মসৃণ থাকবে, এমনটা ভাবা অবাস্তব। ছোটখাটো মতভেদ, অভিমান কিংবা ঝগড়া এসবই সম্পর্কের অংশ। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে এই টানাপোড়েনের মাঝেও সম্পর্ককে রাখা যায় শান্ত, স্থিতিশীল ও আনন্দময়। প্রতিদিনের আচরণে সামান্য পরিবর্তনই দাম্পত্যে এনে দিতে পারে বড় স্বস্তি। তাই যদি সম্পর্কটাকে আরও সুন্দর ও টেকসই করতে চান, তাহলে এখনই নজর দিন কিছু কার্যকর নিয়মের দিকে। একসঙ্গে আনন্দময় সময় কাটানো প্রথম পরামর্শটি খুবই সাধারণ, একসঙ্গে সময় উপভোগ করুন। হাসুন, ঘুরুন, ছোট ছোট মুহূর্তকে উপভোগ করুন। ব্রুকসের মতে, প্রায় সব সম্পর্কই টিকে থাকতে পারে যদি দম্পতিরা একসঙ্গে আনন্দের স্মৃতি তৈরি করেন। যত বেশি সুখের মুহূর্ত জমা হবে, তত কম জায়গা থাকবে অভিযোগের। তাই ব্যস্ততার মাঝেও একে অপরের জন্য সময় বের করা জরুরি। চোখে চোখ রেখে কথা বলা বর্তমান সময়ে আমরা অনেকেই মোবাইল বা ডিজিটাল ডিভাইসে এতটাই ডুবে থাকি যে পাশে থাকা মানুষটির দিকে তাকানোর সময়ও পাই না। অথচ চোখে চোখ রেখে কথা বলা একটি সম্পর্কের গভীরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শারীরিকভাবে কাছে থেকেও মানসিকভাবে দূরে থাকা সম্পর্কের জন্য ক্ষতিকর। তাই কথা বল
দাম্পত্য জীবন সবসময়ই যে মসৃণ থাকবে, এমনটা ভাবা অবাস্তব। ছোটখাটো মতভেদ, অভিমান কিংবা ঝগড়া এসবই সম্পর্কের অংশ। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে এই টানাপোড়েনের মাঝেও সম্পর্ককে রাখা যায় শান্ত, স্থিতিশীল ও আনন্দময়। প্রতিদিনের আচরণে সামান্য পরিবর্তনই দাম্পত্যে এনে দিতে পারে বড় স্বস্তি। তাই যদি সম্পর্কটাকে আরও সুন্দর ও টেকসই করতে চান, তাহলে এখনই নজর দিন কিছু কার্যকর নিয়মের দিকে।
একসঙ্গে আনন্দময় সময় কাটানো
প্রথম পরামর্শটি খুবই সাধারণ, একসঙ্গে সময় উপভোগ করুন। হাসুন, ঘুরুন, ছোট ছোট মুহূর্তকে উপভোগ করুন। ব্রুকসের মতে, প্রায় সব সম্পর্কই টিকে থাকতে পারে যদি দম্পতিরা একসঙ্গে আনন্দের স্মৃতি তৈরি করেন। যত বেশি সুখের মুহূর্ত জমা হবে, তত কম জায়গা থাকবে অভিযোগের। তাই ব্যস্ততার মাঝেও একে অপরের জন্য সময় বের করা জরুরি।
চোখে চোখ রেখে কথা বলা
বর্তমান সময়ে আমরা অনেকেই মোবাইল বা ডিজিটাল ডিভাইসে এতটাই ডুবে থাকি যে পাশে থাকা মানুষটির দিকে তাকানোর সময়ও পাই না। অথচ চোখে চোখ রেখে কথা বলা একটি সম্পর্কের গভীরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শারীরিকভাবে কাছে থেকেও মানসিকভাবে দূরে থাকা সম্পর্কের জন্য ক্ষতিকর। তাই কথা বলার সময় মনোযোগ দিয়ে, চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। এতে পারস্পরিক বোঝাপড়া ও আবেগের বন্ধন আরও দৃঢ় হয়।
শারীরিক স্নেহ প্রকাশ
ভালোবাসা শুধু কথায় নয়, স্পর্শেও প্রকাশ পায়। হাত ধরা, আলিঙ্গন করা বা ছোট্ট একটি চুম্বন এসবই সম্পর্কের উষ্ণতা বাড়ায়। শারীরিক সান্নিধ্য শরীরে অক্সিটোসিন হরমোন বাড়ায়, যা ভালো লাগা তৈরি করে এবং স্ট্রেস কমায়। এতে সঙ্গীর কাছাকাছি থাকলে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এই শারীরিক সংযোগ আত্মবিশ্বাস বাড়াতেও ভূমিকা রাখে।
আরও পড়ুন:
- স্ত্রী না নির্যাতনকারী? সত্যটা জানুন আজই
- নিজের শান্তির জন্য সম্পর্ক ছাঁটাই জরুরি
- বেশি কাজ করেও মূল্যায়ন কেন অধরাই থাকে
একসঙ্গে প্রার্থনা বা ধ্যান
সবশেষে এমন একটি অভ্যাসের কথা বলা যায়, যা সম্পর্ককে ভেতর থেকে শক্তিশালী করে, একসঙ্গে প্রার্থনা বা ধ্যান করা। এটি শুধু আধ্যাত্মিক বন্ধনই তৈরি করে না, বরং মানসিক ও শারীরিক সমন্বয়ও বাড়ায়। নিয়মিত এই অভ্যাস দুজনকে আরও কাছাকাছি নিয়ে আসে এবং সম্পর্ককে অর্থবহ করে তোলে।
এই অভ্যাসগুলো রাতারাতি কোনো জাদুকরী পরিবর্তন আনবে না। তবে ধীরে ধীরে এগুলো আপনাদের সম্পর্কে গভীরতা, বোঝাপড়া এবং স্থায়িত্ব এনে দেবে, যা একটি সুন্দর দাম্পত্য জীবনের ভিত্তি গড়ে তোলে।
তথ্যসূত্র: রিডিট, রিসার্চ গেইট
জেএস/
What's Your Reaction?