দায়িত্ব অনেক বেড়ে গেল : মির্জা ফখরুল
দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর অর্জিত বিজয়কে বাংলাদেশের জনগণের বিজয় হিসেবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বিজয়ের মাধ্যমে তার দায়িত্ব আরও বেড়ে গেছে। তিনি প্রতিশ্রুতি রক্ষায় দেশ ও জনগণের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিজ ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশক্তিমান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ লাখো বীর সন্তানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী, সুমনসহ দলের অসংখ্য নেতা-কর্মীকে স্মরণ করেন, যারা আন্দোলন-সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন। এছাড়া তিনি জুলাইয়ের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের পথ প্রশস্ত হয়েছে বলে উল্লেখ করেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, দলের নেতা-কর্মী, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ, হিন্দু, মুসলিম
দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর অর্জিত বিজয়কে বাংলাদেশের জনগণের বিজয় হিসেবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বিজয়ের মাধ্যমে তার দায়িত্ব আরও বেড়ে গেছে। তিনি প্রতিশ্রুতি রক্ষায় দেশ ও জনগণের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিজ ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশক্তিমান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়।
তিনি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ লাখো বীর সন্তানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী, সুমনসহ দলের অসংখ্য নেতা-কর্মীকে স্মরণ করেন, যারা আন্দোলন-সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন। এছাড়া তিনি জুলাইয়ের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের পথ প্রশস্ত হয়েছে বলে উল্লেখ করেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, দলের নেতা-কর্মী, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান এবং আদিবাসীসহ দেশের সর্বস্তরের জনগণের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সঙ্গে কঠিন সময়ে পাশে থাকার জন্য নিজের পরিবারের প্রতিও ধন্যবাদ জানান তিনি।
তিনি অন্তর্বর্তী সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি।
তিনি দেশের মানুষের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
What's Your Reaction?