দুই বছর পর ঢাকায় আসছেন অনুপম রায়

ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় আবারও ঢাকায় আসছেন। দুই বছরের বিরতির পর বাংলাদেশি ভক্তদের জন্য নতুন কনসার্ট নিয়ে হাজির হচ্ছেন এই ওপার বাংলার গায়ক। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আগামী ২৬ জুন ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্ট। এতে অনুপম রায় তার ব্যান্ড ‘দ্য অনুপম রায় ব্যান্ড’-সহ গান পরিবেশন করবেন। বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় এবার কনসার্টটি ইনডোর ভেন্যুতে আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে। অনুপম রায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশি শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার সুর, কথা ও কণ্ঠ দুই বাংলার সংগীতপ্রেমীদের মন জয় করে এসেছে। ভক্তদের ভালোবাসা ও টানেই তিনি বারবার বাংলাদেশে ফিরে আসেন বলে জানিয়েছেন তিনি। এর আগে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক কনসার্টে পারফর্ম করেছেন এই জনপ্রিয় শিল্পী। এবারও নতুন গান ও পরিচিত সুরের মিশেলে দর্শকদের মাতাতে প্রস্তুত তিনি। দীর্ঘ দুই বছর পর আবার ঢাকায় অনুপম রায়ের প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস ও আগ্রহ দেখা দ

দুই বছর পর ঢাকায় আসছেন অনুপম রায়

ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় আবারও ঢাকায় আসছেন। দুই বছরের বিরতির পর বাংলাদেশি ভক্তদের জন্য নতুন কনসার্ট নিয়ে হাজির হচ্ছেন এই ওপার বাংলার গায়ক।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আগামী ২৬ জুন ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্ট। এতে অনুপম রায় তার ব্যান্ড ‘দ্য অনুপম রায় ব্যান্ড’-সহ গান পরিবেশন করবেন।

বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় এবার কনসার্টটি ইনডোর ভেন্যুতে আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে।

অনুপম রায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশি শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার সুর, কথা ও কণ্ঠ দুই বাংলার সংগীতপ্রেমীদের মন জয় করে এসেছে। ভক্তদের ভালোবাসা ও টানেই তিনি বারবার বাংলাদেশে ফিরে আসেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক কনসার্টে পারফর্ম করেছেন এই জনপ্রিয় শিল্পী। এবারও নতুন গান ও পরিচিত সুরের মিশেলে দর্শকদের মাতাতে প্রস্তুত তিনি।

দীর্ঘ দুই বছর পর আবার ঢাকায় অনুপম রায়ের প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস ও আগ্রহ দেখা দিয়েছে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow