দুই মিনিটে দুই হলুদ কার্ড দেখলেন জ্যাকসন, দুশ্চিন্তায় সেনেগাল

বিশ্বকাপ শুরুর ঠিক আগে দুঃস্বপ্নের মতো এক প্রস্তুতি ম্যাচ কাটালেন সেনেগালের তারকা ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া প্রীতি ম্যাচে মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। যা বিশ্বকাপের আগে সেনেগাল শিবিরে নতুন উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের শার্লটে অনুষ্ঠিত ম্যাচে ৬২তম মিনিটে বদলি হিসেবে নামেন জ্যাকসন। মাঠে নেমেই ম্যাচের সেরা সুযোগটি নষ্ট করেন তিনি। সতীর্থের দারুণ ক্রস থেকে একেবারে কাছ থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়ে বল উড়িয়ে মারেন বারের ওপর দিয়ে। এরপর ৮২তম মিনিটে বিপজ্জনকভাবে পা উঁচু করে প্রতিপক্ষকে আঘাত করায় প্রথম হলুদ কার্ড দেখেন এই ফরোয়ার্ড। কিন্তু সেই ধাক্কা সামলে ওঠার আগেই ঘটে আরও বড় বিপত্তি। দুই মিনিটেরও কম সময় পরে মাঝমাঠে বল হারিয়ে প্রতিপক্ষ ফরোয়ার্ড আব্দুল্লাহ আল হামদানকে পিছন থেকে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে পাঠান রেফারি। বিশ্বকাপের আগে এটি সেনেগালের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। কারণ কঠিন গ্রুপে পড়েছে আফ্রিকার প্রতিনিধিরা। গ্রুপ পর্বে তাদের

দুই মিনিটে দুই হলুদ কার্ড দেখলেন জ্যাকসন, দুশ্চিন্তায় সেনেগাল

বিশ্বকাপ শুরুর ঠিক আগে দুঃস্বপ্নের মতো এক প্রস্তুতি ম্যাচ কাটালেন সেনেগালের তারকা ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া প্রীতি ম্যাচে মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। যা বিশ্বকাপের আগে সেনেগাল শিবিরে নতুন উদ্বেগ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের শার্লটে অনুষ্ঠিত ম্যাচে ৬২তম মিনিটে বদলি হিসেবে নামেন জ্যাকসন। মাঠে নেমেই ম্যাচের সেরা সুযোগটি নষ্ট করেন তিনি। সতীর্থের দারুণ ক্রস থেকে একেবারে কাছ থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়ে বল উড়িয়ে মারেন বারের ওপর দিয়ে।

এরপর ৮২তম মিনিটে বিপজ্জনকভাবে পা উঁচু করে প্রতিপক্ষকে আঘাত করায় প্রথম হলুদ কার্ড দেখেন এই ফরোয়ার্ড। কিন্তু সেই ধাক্কা সামলে ওঠার আগেই ঘটে আরও বড় বিপত্তি। দুই মিনিটেরও কম সময় পরে মাঝমাঠে বল হারিয়ে প্রতিপক্ষ ফরোয়ার্ড আব্দুল্লাহ আল হামদানকে পিছন থেকে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে পাঠান রেফারি।

বিশ্বকাপের আগে এটি সেনেগালের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। কারণ কঠিন গ্রুপে পড়েছে আফ্রিকার প্রতিনিধিরা। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ শিরোপা প্রত্যাশী ফ্রান্স, শক্তিশালী নরওয়ে এবং ইরাক।

গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ঠিক আগে জ্যাকসনের ফর্ম ও শৃঙ্খলা, দুই নিয়েই এখন চিন্তায় সেনেগাল শিবির।

টিটি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow