দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

এ সময়ের ব্যস্ত কণ্ঠশিল্পীদের একজন আতিয়া আনিসা। চলচ্চিত্র, নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত গান গাওয়ার পাশাপাশি কনসার্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে দুই সপ্তাহে ছয়টি নতুন গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সামনে রয়েছে আরও কয়েকটি গানের কাজ। পাশাপাশি আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে সংগীত সফরের প্রস্তুতিও নিচ্ছেন তিনি। সংগীতাঙ্গনে নতুন গানের সংকট নিয়ে অনেক শিল্পী অভিযোগ করলেও আতিয়া আনিসার অভিজ্ঞতা ভিন্ন। তিনি জানান, সম্প্রতি একটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন, যদিও চুক্তিগত কারণে ছবির নাম প্রকাশ করতে পারছেন না। এ ছাড়া মাহতিম শাকিবের সঙ্গে তিনটি, ইমরান মাহমুদুলের সঙ্গে একটি এবং মোহাম্মদ মিলনের সঙ্গে একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আতিয়া বলেন, ‘আমার কাছে গানের বাজার ভালোই মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, কাজের ব্যস্ততার মধ্যেই আছি।’  সম্প্রতি মুক্তি পাওয়া আতিয়া আনিসার নতুন গান ‘ছেড়ে যাব কোথায়’ এরই মধ্যে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। মহিদুল মহিম পরিচালিত নাটক প্রিয় পরিবার-এর এই রোমান্টিক গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আভ্রাল সাহির। শিল্পীর ভাষ্য, নাটকটি এক মাসেই ১ কোটি ২০ লাখের ব

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

এ সময়ের ব্যস্ত কণ্ঠশিল্পীদের একজন আতিয়া আনিসা। চলচ্চিত্র, নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত গান গাওয়ার পাশাপাশি কনসার্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে দুই সপ্তাহে ছয়টি নতুন গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সামনে রয়েছে আরও কয়েকটি গানের কাজ। পাশাপাশি আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে সংগীত সফরের প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

সংগীতাঙ্গনে নতুন গানের সংকট নিয়ে অনেক শিল্পী অভিযোগ করলেও আতিয়া আনিসার অভিজ্ঞতা ভিন্ন। তিনি জানান, সম্প্রতি একটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন, যদিও চুক্তিগত কারণে ছবির নাম প্রকাশ করতে পারছেন না। এ ছাড়া মাহতিম শাকিবের সঙ্গে তিনটি, ইমরান মাহমুদুলের সঙ্গে একটি এবং মোহাম্মদ মিলনের সঙ্গে একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

আতিয়া বলেন, ‘আমার কাছে গানের বাজার ভালোই মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, কাজের ব্যস্ততার মধ্যেই আছি।’ 

সম্প্রতি মুক্তি পাওয়া আতিয়া আনিসার নতুন গান ‘ছেড়ে যাব কোথায়’ এরই মধ্যে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। মহিদুল মহিম পরিচালিত নাটক প্রিয় পরিবার-এর এই রোমান্টিক গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আভ্রাল সাহির। শিল্পীর ভাষ্য, নাটকটি এক মাসেই ১ কোটি ২০ লাখের বেশি দর্শক দেখেছেন। পাশাপাশি গানটির আলাদা ইউটিউব সংস্করণেও কয়েক লাখ ভিউ হয়েছে। তার মতে, বর্তমানে নাটকের গানও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।

গত মাসে দেশের বিভিন্ন স্থানে একাধিক কনসার্টে অংশ নিলেও সাম্প্রতিক টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে আপাতত কনসার্টের সূচিতে বিরতি পড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও কনসার্টে ফিরবেন বলে জানান তিনি। আতিয়ার মতে, দেশের কনসার্ট মৌসুম সাধারণত অক্টোবর থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত চলে।

দেশের বাইরেও নিয়মিত গান গেয়ে আসছেন এই কণ্ঠশিল্পী। ২০২৪ সালে অস্ট্রেলিয়ায় প্রথম আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার পর গত বছর যুক্তরাষ্ট্রের ১৪টি শহরে অনুষ্ঠান করেছেন তিনি। এবারও অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের আয়োজকদের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগস্ট ও সেপ্টেম্বরে দেশ দুটিতে সংগীত পরিবেশন করবেন আতিয়া আনিসা।

গান নিয়ে ব্যস্ততার পাশাপাশি ফুটবল বিশ্বকাপ নিয়েও উচ্ছ্বসিত এই কণ্ঠশিল্পী। আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থক আতিয়া দৃঢ় বিশ্বাস নিয়ে বলেন, এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার হাতেই উঠবে। তার ভাষায়, ‘মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। কাপটা তারই প্রাপ্য।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow