দুধের স্বাদ ঘোলে মেটালেন হিরো আলম, নায়িকা এবার ইধিকা পাল

শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন কলকাতার ইধিকা পাল। শাকিবের ‘বরবাদ’ ছবিতেও দেখা গেছে তাকে। সেই নায়িকাকে এবার পাওয়া গেল হিরো আলমের সঙ্গে। তবে বাস্তবে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভিডিওতে একসঙ্গে হাজির হয়েছেন তারা। আর সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম। সেখানে তাকে দেখা যায় ইধিকা পালের সঙ্গে অ্যাকশন ও ড্রামাধর্মী বিভিন্ন দৃশ্যে। কখনও দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে সংলাপ বলতে, আবার কখনও সিনেমার স্টাইলে রোমান্টিক ও অ্যাকশন মুডে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে পরে জানা যায়, পুরো ভিডিওটিই তৈরি করা হয়েছে এআই দিয়ে। বাস্তবে ইধিকা পাল ও হিরো আলম একসঙ্গে কোনো শুটিং করেননি। কাজটি করেছেন হিরো আলমের ছোট ভাই মাহমুদ হাসান। তিনি প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করেছেন। এই প্রচেষ্টার মাধ্যমে যেন, দুধের স্বাদ ঘোলে মেটালেন হিরো আলম। ভিডিওটি নিয়ে হিরো আলম বলেন, ‘এখন এআইয়ের যুগ। নতুন নতুন প্রযুক্তি আসছে। দর্শকদের একটু ভিন্ন কিছু দেওয়ার চেষ

দুধের স্বাদ ঘোলে মেটালেন হিরো আলম, নায়িকা এবার ইধিকা পাল

শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন কলকাতার ইধিকা পাল। শাকিবের ‘বরবাদ’ ছবিতেও দেখা গেছে তাকে। সেই নায়িকাকে এবার পাওয়া গেল হিরো আলমের সঙ্গে।

তবে বাস্তবে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভিডিওতে একসঙ্গে হাজির হয়েছেন তারা। আর সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম। সেখানে তাকে দেখা যায় ইধিকা পালের সঙ্গে অ্যাকশন ও ড্রামাধর্মী বিভিন্ন দৃশ্যে। কখনও দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে সংলাপ বলতে, আবার কখনও সিনেমার স্টাইলে রোমান্টিক ও অ্যাকশন মুডে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

তবে পরে জানা যায়, পুরো ভিডিওটিই তৈরি করা হয়েছে এআই দিয়ে। বাস্তবে ইধিকা পাল ও হিরো আলম একসঙ্গে কোনো শুটিং করেননি। কাজটি করেছেন হিরো আলমের ছোট ভাই মাহমুদ হাসান। তিনি প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করেছেন। এই প্রচেষ্টার মাধ্যমে যেন, দুধের স্বাদ ঘোলে মেটালেন হিরো আলম।

ভিডিওটি নিয়ে হিরো আলম বলেন, ‘এখন এআইয়ের যুগ। নতুন নতুন প্রযুক্তি আসছে। দর্শকদের একটু ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করেছি। অনেকেই ভিডিওটি দেখে অবাক হয়েছেন। কেউ কেউ ভাবছেন সত্যি সত্যিই আমরা একসঙ্গে কাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘ইধিকা পাল বর্তমানে জনপ্রিয় একজন অভিনেত্রী। বিশেষ করে শাকিব খানের সঙ্গে কাজ করার পর বাংলাদেশেও তার পরিচিতি অনেক বেড়েছে। দর্শকদের জন্য একটু মজার কিছু করার চিন্তা থেকেই ভিডিওটি বানানো হয়েছে।’

হিরো আলম জানান, তার ছোট ভাই মাহমুদ হাসান প্রযুক্তিনির্ভর কাজের ব্যাপারে আগ্রহী। সেই আগ্রহ থেকেই পরীক্ষামূলকভাবে এই ভিডিও তৈরি করা হয়েছে। তাদের চাওয়া ছিল অনুসারীদের নতুন কিছু দেখানো। মানুষ যেন বিনোদনের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারটাও বুঝতে পারে।

শাকিব খানের সঙ্গে কাজ করে বাংলাদেশের দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পান ইধিকা পাল। তাদের জুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা দেখা যায়। সেই জনপ্রিয়তার রেশ ধরেই এবার হিরো আলমের এআই ভিডিওতেও নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow