দুবে-হার্দিকের ঝড়ে ১৯৩ রানের পুঁজি ভারতের

নেদারল্যান্ডস বেশ চাপেই রেখেছিল ভারতকে। ৬৯ রানে ৩টি আর ১১০ রানে ৪ উইকেট তুলে নেয় ডাচরা। কিন্তু সেই চাপ ধরে রাখতে পারেনি। শিভাম দুবে আর হার্দিক পান্ডিয়া এরপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন। তাতে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের বড় সংগ্রহ গড়েছে ভারত। আহমেদাবাদে টস জিতে ব্যাটিং বেছে নেয় ভারত। টানা তৃতীয় ম্যাচে শূন্য রানে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। আরেক ওপেনার ইশান কিশান করেন ৭ বলে ১৪। মাঝে তিলক ভার্মা আর সূর্যকুমার হাল ধরলেও ঠিক মারকুটে ছিলেন না। তিলক ২৭ বলে ৩১ আর সূর্য করেন ২৮ বলে ৩৪ রান। এরপরই ভারতকে খোলস থেকে বের করে আনেন হার্দিক আর দুবে। ৩১ বলে ৪ চার আর ৬ ছক্কায় ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দুবে। হার্দিক ২১ বলে ৩ ছক্কায় করেন ৩০। নেদারল্যান্ডসের লগান ফন বিক ৩টি আর আরিয়ান দত্ত নেন ২টি উইকেট। এমএমআর

দুবে-হার্দিকের ঝড়ে ১৯৩ রানের পুঁজি ভারতের

নেদারল্যান্ডস বেশ চাপেই রেখেছিল ভারতকে। ৬৯ রানে ৩টি আর ১১০ রানে ৪ উইকেট তুলে নেয় ডাচরা। কিন্তু সেই চাপ ধরে রাখতে পারেনি।

শিভাম দুবে আর হার্দিক পান্ডিয়া এরপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন। তাতে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের বড় সংগ্রহ গড়েছে ভারত।

আহমেদাবাদে টস জিতে ব্যাটিং বেছে নেয় ভারত। টানা তৃতীয় ম্যাচে শূন্য রানে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। আরেক ওপেনার ইশান কিশান করেন ৭ বলে ১৪।

মাঝে তিলক ভার্মা আর সূর্যকুমার হাল ধরলেও ঠিক মারকুটে ছিলেন না। তিলক ২৭ বলে ৩১ আর সূর্য করেন ২৮ বলে ৩৪ রান।

এরপরই ভারতকে খোলস থেকে বের করে আনেন হার্দিক আর দুবে। ৩১ বলে ৪ চার আর ৬ ছক্কায় ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দুবে। হার্দিক ২১ বলে ৩ ছক্কায় করেন ৩০।

নেদারল্যান্ডসের লগান ফন বিক ৩টি আর আরিয়ান দত্ত নেন ২টি উইকেট।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow