দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আবদুর রহমান স্কুল চ্যাম্পিয়ন
চট্টগ্রামের পটিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (১৭ জুন) পৌর সদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল হয়। বিতর্কের বিষয় ছিল- মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছে আবদুর রহমান স্কুল টিমের দলনেতা জান্নাতুল মাওয়া আরিশা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহযোগিতায় পটিয়া উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপন কান্তি দে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে। ইউএনও ফারহানুর রহমান বলেন, দুর্নীতি সামাজিক ব্যাধি। এটি চাইলেই একসঙ্গে দূর কর
চট্টগ্রামের পটিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার (১৭ জুন) পৌর সদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল হয়। বিতর্কের বিষয় ছিল- মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।
প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছে আবদুর রহমান স্কুল টিমের দলনেতা জান্নাতুল মাওয়া আরিশা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহযোগিতায় পটিয়া উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপন কান্তি দে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে।
ইউএনও ফারহানুর রহমান বলেন, দুর্নীতি সামাজিক ব্যাধি। এটি চাইলেই একসঙ্গে দূর করা সম্ভব নয়। দুর্নীতি রোধে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে প্রত্যেকের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। ছোটকাল থেকেই পরিবার ও স্কুল থেকে দুর্নীতিবিরোধী মনোভাব তৈরি হতে হবে। পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমকে জীবনে ধারণ করলে দুর্নীতি রোধ করা সহজ। এর মাধ্যমে একদিন বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ তৈরি সম্ভব হবে।
এমডিআইএইচ/একিউএফ
What's Your Reaction?