দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় টাইমস টুডের সিনিয়র রিপোর্টার এনায়েত শাওনকে হুমকি দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের (ইএন্ডও) পরিচালক মো. সোহেল রানা।    বিটিআরসির টেলিকম মনিটরিং সিস্টেম (টিএমএস) নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় এ হুমকি দিয়েছেন তিনি। রোববার (২৮ জুন) ‘চাঞ্চল্যকর জালিয়াতি/অচল টিএমএস সচল বিটিআরসিতে’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয় টাইমস টুডেতে। সেই সংবাদের প্রয়োজনে বক্তব্য জানতে পরিচালক সোহেল রানার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রতিবেদকের সঙ্গে ‘রূঢ়’ ব্যবহার করেন।  সংবাদ প্রকাশের পরদিন সোমবার (২৯ জুন) রাত ৮টায় হোয়াটসঅ্যাপে ফোন করে প্রকাশিত সংবাদের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দাবি করেন ওই কর্মকর্তা। মঙ্গলবারের (৩০ জুন) মধ্যে বিটিআরসিতে গিয়ে এসব প্রমাণপত্র উপস্থাপন না করলে দেখে নেওয়ার ভয়ভীতি প্রদর্শন এবং মানহানি মামলা করারও হুমকি দেন তিনি। এ সময় সোহেল রানা বলেন, ‘আপনি কেমন সাংবাদিক আপনাকে দেখে নেওয়া হবে। আমার বিরুদ্ধে যা লিখেছেন তা প্রমাণ করতে হবে। আপনি কালকেই বিটিআরসিতে আসবেন।’ তিনি আরও বলেন, ‘

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় টাইমস টুডের সিনিয়র রিপোর্টার এনায়েত শাওনকে হুমকি দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের (ইএন্ডও) পরিচালক মো. সোহেল রানা।    বিটিআরসির টেলিকম মনিটরিং সিস্টেম (টিএমএস) নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় এ হুমকি দিয়েছেন তিনি। রোববার (২৮ জুন) ‘চাঞ্চল্যকর জালিয়াতি/অচল টিএমএস সচল বিটিআরসিতে’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয় টাইমস টুডেতে। সেই সংবাদের প্রয়োজনে বক্তব্য জানতে পরিচালক সোহেল রানার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রতিবেদকের সঙ্গে ‘রূঢ়’ ব্যবহার করেন।  সংবাদ প্রকাশের পরদিন সোমবার (২৯ জুন) রাত ৮টায় হোয়াটসঅ্যাপে ফোন করে প্রকাশিত সংবাদের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দাবি করেন ওই কর্মকর্তা। মঙ্গলবারের (৩০ জুন) মধ্যে বিটিআরসিতে গিয়ে এসব প্রমাণপত্র উপস্থাপন না করলে দেখে নেওয়ার ভয়ভীতি প্রদর্শন এবং মানহানি মামলা করারও হুমকি দেন তিনি। এ সময় সোহেল রানা বলেন, ‘আপনি কেমন সাংবাদিক আপনাকে দেখে নেওয়া হবে। আমার বিরুদ্ধে যা লিখেছেন তা প্রমাণ করতে হবে। আপনি কালকেই বিটিআরসিতে আসবেন।’ তিনি আরও বলেন, ‘আমি কে, আপনি আমাকে চেনেন? আমি কাকে চাপ দিয়েছি সেটা প্রমাণ করতে পারবেন? নইলে আপনার বিরুদ্ধে আমি মানহানি মামলা করব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow