দূতাবাসে ফিরতে পারবে না দুই ফরাসি কূটনীতিক: ইরান
কূটনৈতিক বিরোধের সঙ্গে জড়িত থাকায় ফরাসি দূতাবাসের দুই কর্মকর্তাকে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। গত মাসে ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের জেরে ইরানে থাকা ফরাসি দূতাবাসে তাদেরকে ফিরতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওই দুই ব্যক্তি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছেন। কূটনৈতিক মিশনের কার্যক্রম, অধিকার ও সুযোগ-সুবিধা সংক্রান্ত আন্তর্জাতিক নিয়ম নির্ধারণ করে এই কনভেনশন। সংবাদ সম্মেলনে বাঘাই আরও বলেন, এই ব্যক্তিরা সিভিল সোসাইটিকে সমর্থনসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত ছিলেন—এমন দাবি করাটাই ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের স্বীকারোক্তি। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপের অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছিলো তেহরান। পাঁচ মাসেরও বেশি সময় আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এ উদ্বেগ আরও বেড়েছে। সূত্র: আল-জাজিরা কেএম
কূটনৈতিক বিরোধের সঙ্গে জড়িত থাকায় ফরাসি দূতাবাসের দুই কর্মকর্তাকে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। গত মাসে ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের জেরে ইরানে থাকা ফরাসি দূতাবাসে তাদেরকে ফিরতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওই দুই ব্যক্তি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছেন। কূটনৈতিক মিশনের কার্যক্রম, অধিকার ও সুযোগ-সুবিধা সংক্রান্ত আন্তর্জাতিক নিয়ম নির্ধারণ করে এই কনভেনশন।
সংবাদ সম্মেলনে বাঘাই আরও বলেন, এই ব্যক্তিরা সিভিল সোসাইটিকে সমর্থনসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত ছিলেন—এমন দাবি করাটাই ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের স্বীকারোক্তি।
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপের অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছিলো তেহরান। পাঁচ মাসেরও বেশি সময় আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এ উদ্বেগ আরও বেড়েছে।
সূত্র: আল-জাজিরা
কেএম
What's Your Reaction?