জুলাই গণঅভ্যুত্থানের মামলা দ্রুত নিষ্পত্তিতে পিপিদের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের (পিপি) নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ আগস্ট) আইন ও বিচার বিভাগ থেকে দেশের সব জেলা ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা করেছেন। এসব মামলার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটরদের নির্দেশ দেওয়া হয়েছে। এসব মামলা যথাযথভাবে পরিচালনা করে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সব জেলা পাবলিক প্রসিকিউটর ও মহানগর পাবলিক প্রসিকিউটরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখার গত ২১ জুনের চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করা হয়েছে। এফএইচ/এমএএইচ/

জুলাই গণঅভ্যুত্থানের মামলা দ্রুত নিষ্পত্তিতে পিপিদের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের (পিপি) নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ আগস্ট) আইন ও বিচার বিভাগ থেকে দেশের সব জেলা ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা করেছেন। এসব মামলার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটরদের নির্দেশ দেওয়া হয়েছে।

এসব মামলা যথাযথভাবে পরিচালনা করে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সব জেলা পাবলিক প্রসিকিউটর ও মহানগর পাবলিক প্রসিকিউটরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখার গত ২১ জুনের চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এফএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow