দেবীগঞ্জের সব রাস্তা পাকা করা হবে : প্রতিমন্ত্রী আজাদ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অসহায়, গরিব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ এবং শাড়ি ও চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে দেবীগঞ্জ মহিলা মহাবিদ্যালয় মাঠে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ অর্থ এবং শাড়ি ও চাল তুলে দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, উপজেলায় একটিও রাস্তা কাঁচা রাখব না, সব পাকা করা হবে। তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায় ও দুস্থদের ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এ মানবিক উপহার। প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। সরকারের এ সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা স্বচ্ছতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে নগদ অর্থ এবং শাড়ি ও চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অসহায়, গরিব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ এবং শাড়ি ও চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে দেবীগঞ্জ মহিলা মহাবিদ্যালয় মাঠে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ অর্থ এবং শাড়ি ও চাল তুলে দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, উপজেলায় একটিও রাস্তা কাঁচা রাখব না, সব পাকা করা হবে।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায় ও দুস্থদের ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এ মানবিক উপহার। প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। সরকারের এ সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা স্বচ্ছতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে নগদ অর্থ এবং শাড়ি ও চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল গণি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহেল।
What's Your Reaction?