ইফতারে গিয়ে গ্রেপ্তার আ.লীগ নেতা

নওগাঁয় ইফতার মাহফিলে গিয়ে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।  শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের আরজি নওগাঁর আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার নওগাঁ শহরের আরজি নওগাঁর শাহানাবাগ সিটি আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় ২০২৫ সালের ১৯ জুন দায়ের করা মামলায় আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়াও তিনটি মামলার এজাহারনামীয় আসামি তিনি।  নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

ইফতারে গিয়ে গ্রেপ্তার আ.লীগ নেতা

নওগাঁয় ইফতার মাহফিলে গিয়ে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। 

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের আরজি নওগাঁর আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার নওগাঁ শহরের আরজি নওগাঁর শাহানাবাগ সিটি আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় ২০২৫ সালের ১৯ জুন দায়ের করা মামলায় আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়াও তিনটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow