দেশবাসীর উদ্দেশে জমিয়ত সভাপতির বার্তা
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বহুল প্রতীক্ষিত এ নির্বাচনকে সামনে রেখে দেশবাসীর প্রতি শান্তি, শৃঙ্খলা ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমি। বুধবার (১১ ফেব্রুয়ারি) দলীয় ফেসবুক পেজে এক বার্তায় তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। রাত পোহালেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এমন মুহূর্তে নানা ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি। মাওলানা উবায়দুল্লাহ ফারুক দেশবাসীর উদ্দেশে বলেন, ভোটের আগের রাতে নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে এবং কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। কোথাও কোনো অসংগতি চোখে পড়লে তা আইনসম্মত ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিহত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন,
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বহুল প্রতীক্ষিত এ নির্বাচনকে সামনে রেখে দেশবাসীর প্রতি শান্তি, শৃঙ্খলা ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দলীয় ফেসবুক পেজে এক বার্তায় তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। রাত পোহালেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এমন মুহূর্তে নানা ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক দেশবাসীর উদ্দেশে বলেন, ভোটের আগের রাতে নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে এবং কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। কোথাও কোনো অসংগতি চোখে পড়লে তা আইনসম্মত ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিহত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আগামীকাল সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে প্রত্যেককে তার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
প্রত্যেকের ভোটের মূল্য অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, এই মহামূল্যবান অধিকারকে হেলায় অবমূল্যায়ন করা উচিত নয়। একটি ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ভোট প্রদান প্রসঙ্গে জমিয়ত সভাপতি বলেন, ভোট একটি আমানত, এর খেয়ানত কোনোভাবেই উচিত নয়। নিরপেক্ষ দৃষ্টিতে যাকে ইসলাম, দেশ ও জাতির জন্য কল্যাণকর মনে হবে, তার পক্ষেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
শেষে তিনি দেশবাসীকে শান্তি, শৃঙ্খলা ও সচেতনতার মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, ইসলামী দলগুলোর মধ্যে জমিয়তই এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে রয়েছে। বিএনপি থেকে তারা ৪টি আসনে ছাড় পেয়েছে। এর মধ্যে সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব এবং নারায়ণগঞ্জ-৪ আসনে যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
What's Your Reaction?