দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

পাকিস্তান সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতেহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরিক্ষামূলক উৎক্ষেপণ করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, উন্নত অ্যাভিওনিকস ও আধুনিক ন্যাভিগেশন প্রযুক্তিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎক্ষেপণের মাধ্যমে সেনাদের প্রশিক্ষণ, বিভিন্ন কারিগরি সক্ষমতা যাচাই এবং নির্ভুলতা ও টিকে থাকার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অন্তর্ভুক্ত উপ-ব্যবস্থাগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা হয়েছে। এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন (এসপিডি), আর্মি রকেট ফোর্স কমান্ড এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া সংশ্লিষ্ট কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, দেশীয়ভাবে তৈরি ফাতেহ সিরিজের এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণকে সংশ্লিষ্ট মহল প্রশংসা করেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট , প্রধানমন্ত্রী  এবং সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক ও বেসামরিক নেতৃত্ব এ সাফল্যে সংশ্লিষ্টদের প্রযুক্তিগত দক্ষতা, নিষ্ঠা ও অঙ্গী

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

পাকিস্তান সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতেহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরিক্ষামূলক উৎক্ষেপণ করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, উন্নত অ্যাভিওনিকস ও আধুনিক ন্যাভিগেশন প্রযুক্তিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎক্ষেপণের মাধ্যমে সেনাদের প্রশিক্ষণ, বিভিন্ন কারিগরি সক্ষমতা যাচাই এবং নির্ভুলতা ও টিকে থাকার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অন্তর্ভুক্ত উপ-ব্যবস্থাগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা হয়েছে।

এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন (এসপিডি), আর্মি রকেট ফোর্স কমান্ড এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া সংশ্লিষ্ট কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, দেশীয়ভাবে তৈরি ফাতেহ সিরিজের এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণকে সংশ্লিষ্ট মহল প্রশংসা করেছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট , প্রধানমন্ত্রী  এবং সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক ও বেসামরিক নেতৃত্ব এ সাফল্যে সংশ্লিষ্টদের প্রযুক্তিগত দক্ষতা, নিষ্ঠা ও অঙ্গীকার-এর প্রশংসা করেন।

এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ৭৫০ কিলোমিটার পাল্লার ফাতেহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরিক্ষামূলক উৎক্ষেপণ করে। গত বছরের মে মাসে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ১২০ কিলোমিটার পাল্লার ফাতেহ সিরিজের আরেকটি ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করা হয়।

এছাড়া গত এক মাসে পাকিস্তান নৌবাহিনীও তৈমুর এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ একাধিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow