দেশের আরও ৪ জেলায় বন্যার শঙ্কা

ভারী বৃষ্টিতে কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চলের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে আগামী ৩ দিনের অতি ভারী বৃষ্টিপাতে নতুন করে আরও ৪ জেলা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শনিবার (২ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে মাঝারি ভারী এবং অভ্যন্তরে হাওর অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজার এই ৪ অঞ্চলে আগামী ৩ দিন মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই অবস্থায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে তৃতীয় দিন কুশিয়ারা নদীর কোথাও কোথাও পানি সমতল প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃ

দেশের আরও ৪ জেলায় বন্যার শঙ্কা
ভারী বৃষ্টিতে কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চলের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে আগামী ৩ দিনের অতি ভারী বৃষ্টিপাতে নতুন করে আরও ৪ জেলা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শনিবার (২ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে মাঝারি ভারী এবং অভ্যন্তরে হাওর অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজার এই ৪ অঞ্চলে আগামী ৩ দিন মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই অবস্থায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে তৃতীয় দিন কুশিয়ারা নদীর কোথাও কোথাও পানি সমতল প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নেত্রকোণা জেলার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি সমতল আগামী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে এবং নেত্রকোণা জেলার ভুগাই-কংস অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া নেত্রকোণা ও কিশোরগঞ্জের ধনু-বাউলাই নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি বাউলাই নদী খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টায় প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নেত্রকোণা জেলার বাউলাই নদীর অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এদিকে হবিগঞ্জের খোয়াই ও সুতাং এবং মৌলভীবাজারের মনু ও জুড়ি নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি, খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেয়ে প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং মনু নদীর পানি সর্তকসীমায় প্রবাহিত হতে পারে। ফলে মৌলভীবাজার জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow