‘দেশের উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দিন’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে দলটির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দিতে হবে। আপনাদের ভোট দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে সোনাগাজী উপজেলা প্রধান নির্বাচনী কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয় উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, মহান মুক্তিযুদ্ধ ছাড়া এ দেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। জুলাই চেতনায় উজ্জীবিত হয়ে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের অবদানও জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের সার্বিক উন্নয়নের জন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশকে রক্ষা করতে হলে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপি সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সেচ, কৃষি, খাল খনন, শিক্ষা, স্বাস্থ্য, পাবলিক টয়লেট ও রাস্তা-

‘দেশের উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দিন’
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে দলটির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দিতে হবে। আপনাদের ভোট দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে সোনাগাজী উপজেলা প্রধান নির্বাচনী কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয় উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, মহান মুক্তিযুদ্ধ ছাড়া এ দেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। জুলাই চেতনায় উজ্জীবিত হয়ে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের অবদানও জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের সার্বিক উন্নয়নের জন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশকে রক্ষা করতে হলে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপি সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সেচ, কৃষি, খাল খনন, শিক্ষা, স্বাস্থ্য, পাবলিক টয়লেট ও রাস্তা-ঘাট উন্নয়নে নতুন গতি আসবে। সোনাগাজীর চরাঞ্চলের জনজীবনকে আধুনিকায়নের  উদ্যাগ নেওয়া হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে এসব দমন করা হবে। বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সাবেক উপজেলা কমান্ডার খুরশিদ আলম, সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি নুরনবী, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, বীর মুক্তিযোদ্ধা আহমদ করিম, একেএম সলিম উল্লাহসহ অন্যান্য নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow