দেশের রাস্তায় এখন হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

দেশের সড়কে এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) বিক্রির মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় এনইভি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই ১০০০’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১২ জুলাই অনুষ্ঠিত এ আয়োজনে বিওয়াইডির কর্মকর্তা, ক্রেতা, ডিলার পার্টনার, খাতসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ইনফ্লুয়েন্সার এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশে পরিবেশবান্ধব ও টেকসই যানবাহনের প্রসারে প্রতিষ্ঠানটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এছাড়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিদ সাকিফ খান, কান্ট্রি ম্যানেজার চার্লস রেন এবং চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিওয়াইডি জানায়, বৈশ্বিক উষ্ণতা কমাতে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসারে

দেশের রাস্তায় এখন হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

দেশের সড়কে এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) বিক্রির মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় এনইভি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই ১০০০’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১২ জুলাই অনুষ্ঠিত এ আয়োজনে বিওয়াইডির কর্মকর্তা, ক্রেতা, ডিলার পার্টনার, খাতসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ইনফ্লুয়েন্সার এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশে পরিবেশবান্ধব ও টেকসই যানবাহনের প্রসারে প্রতিষ্ঠানটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এছাড়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিদ সাকিফ খান, কান্ট্রি ম্যানেজার চার্লস রেন এবং চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিওয়াইডি জানায়, বৈশ্বিক উষ্ণতা কমাতে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসারে কাজ করছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’ মডেলের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে তারা। এরপর বিভিন্ন মূল্যের একাধিক এনইভি মডেল বাজারে এনে গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহন সমাধান প্রদান করছে প্রতিষ্ঠানটি।

বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান বলেন, ১ হাজার এনইভি বিক্রির মাইলফলক প্রতিষ্ঠানটির জন্য গর্বের অর্জন। এটি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন। বিশ্বমানের প্রযুক্তি ও পণ্যের মাধ্যমে টেকসই পরিবহন ব্যবস্থাকে আরও সহজলভ্য করতে তারা কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, বাংলাদেশে ইভি খাতের বিকাশ ও সম্প্রসারণে বিওয়াইডি নিরলসভাবে কাজ করছে। ১ হাজার এনইভি বিক্রির এই অর্জন দেশে টেকসই পরিবহন ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। সচেতনতা বৃদ্ধি, উদ্ভাবনী এনইভি সমাধান এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যতেও এ খাতের উন্নয়নে কাজ চালিয়ে যাবে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচ্ছন্ন, স্মার্ট ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আগামী দিনগুলোতে বাংলাদেশে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ইএইচটি/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow