দেশের সব ফিলিং স্টেশন নিয়ে সরকারের নতুন নির্দেশনা
ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার ঈদযাত্রায় যান চলাচলের সুবিধার্থে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত টানা ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত চিঠি পেট্রোবাংলার চেয়ারম্যানকে পাঠিয়েছে, যেখানে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। অর্থাৎ ঈদুল আজহার পূর্বে সাত দিন এবং পরে পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। উল্লেখ্য, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি-আধাসরকারি সব অফিস বন্ধ থাকবে। এ ছাড়া ঈদ উপলক্ষে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানাগুলো।
ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার ঈদযাত্রায় যান চলাচলের সুবিধার্থে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত টানা ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত চিঠি পেট্রোবাংলার চেয়ারম্যানকে পাঠিয়েছে, যেখানে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
অর্থাৎ ঈদুল আজহার পূর্বে সাত দিন এবং পরে পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।
উল্লেখ্য, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি-আধাসরকারি সব অফিস বন্ধ থাকবে। এ ছাড়া ঈদ উপলক্ষে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানাগুলো।
What's Your Reaction?