‘দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা সম্মানজনক ভাতা পাবেন’
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মসজিদের ইমামরা সমাজের নেতা এবং আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তি। অথচ এ দেশে তারাই সবচেয়ে বেশি অবহেলিত। ইনশাআল্লাহ, আগামী দিনে বাংলাদেশের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা রাষ্ট্রীয়ভাবে সম্মানজনক ভাতা পাবেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নাটোর শহরের এন এস কলেজ সরকারি মাঠে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হুইপ দুলু বলেন, আমি শহীদ জিয়ার সঙ্গে বহু স্থানে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছি। ফারাক্কা ও তিস্তা ব্যারেজের প্রভাবে উত্তরাঞ্চলে পানির সংকট তৈরি হওয়ায় তিনি খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণের উদ্যোগ নিয়েছিলেন। গতকাল তারেক রহমান সাহেব পুনরায় সেই খাল খনন কর্মসূচি শুরু করেছেন। জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল, ইনশাআল্লাহ আগামীতেও দেশে খাদ্যের কোনো অভাব থাকবে না। জেলা পরিষদের প্রশাস
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মসজিদের ইমামরা সমাজের নেতা এবং আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তি। অথচ এ দেশে তারাই সবচেয়ে বেশি অবহেলিত। ইনশাআল্লাহ, আগামী দিনে বাংলাদেশের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা রাষ্ট্রীয়ভাবে সম্মানজনক ভাতা পাবেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নাটোর শহরের এন এস কলেজ সরকারি মাঠে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হুইপ দুলু বলেন, আমি শহীদ জিয়ার সঙ্গে বহু স্থানে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছি। ফারাক্কা ও তিস্তা ব্যারেজের প্রভাবে উত্তরাঞ্চলে পানির সংকট তৈরি হওয়ায় তিনি খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণের উদ্যোগ নিয়েছিলেন। গতকাল তারেক রহমান সাহেব পুনরায় সেই খাল খনন কর্মসূচি শুরু করেছেন। জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল, ইনশাআল্লাহ আগামীতেও দেশে খাদ্যের কোনো অভাব থাকবে না।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নূরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।
What's Your Reaction?