দেশের হলে ধীরগতি, এবার বিদেশে মুক্তি পাচ্ছে শাকিবের ‘রকস্টার’
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দেশের সর্বাধিক ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি শুরুর দিকে দর্শকদের আগ্রহ তৈরি করলেও বর্তমানে খানিকটা ধীর গতিতেই বিক্রি হচ্ছে টিকিট। শাকিব খানসহ অন্যান্য শিল্পীদের অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে এ সিনেমায়। তবে ছবির গল্প ও চিত্রনাট্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক দর্শক শাকিব খানের অভিনয়ের প্রশংসা করলেও সিনেমার গল্প, নির্মাণ ও চিত্রনাট্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ সিনেমাটিকে টেলিফিল্মের সঙ্গেও তুলনা করেছেন। বিশেষ করে গল্পের গভীরতা ও উপস্থাপনা নিয়ে দর্শকদের একাংশ হতাশার কথা জানিয়েছেন। এমন মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘রকস্টার’। আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিদেশে চলচ্চিত্রটির পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কয়ারক্রো। প্রতিষ্ঠানটির কর্ণধার সজীব সপ্তক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মুক্তির প্রথম সপ্তাহে কানাডার ৭
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দেশের সর্বাধিক ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি শুরুর দিকে দর্শকদের আগ্রহ তৈরি করলেও বর্তমানে খানিকটা ধীর গতিতেই বিক্রি হচ্ছে টিকিট।
শাকিব খানসহ অন্যান্য শিল্পীদের অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে এ সিনেমায়। তবে ছবির গল্প ও চিত্রনাট্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেক দর্শক শাকিব খানের অভিনয়ের প্রশংসা করলেও সিনেমার গল্প, নির্মাণ ও চিত্রনাট্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ সিনেমাটিকে টেলিফিল্মের সঙ্গেও তুলনা করেছেন। বিশেষ করে গল্পের গভীরতা ও উপস্থাপনা নিয়ে দর্শকদের একাংশ হতাশার কথা জানিয়েছেন।
এমন মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘রকস্টার’। আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
বিদেশে চলচ্চিত্রটির পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কয়ারক্রো। প্রতিষ্ঠানটির কর্ণধার সজীব সপ্তক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মুক্তির প্রথম সপ্তাহে কানাডার ৭টি, যুক্তরাষ্ট্রের ৩০টি এবং যুক্তরাজ্যের ৪টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘রকস্টার’। সব মিলিয়ে ৪১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।
রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ঘরানার ‘রকস্টার’ পরিচালনা করেছেন আজমান রুশো। চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ রচনা করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
সিনেমার গল্পে উঠে এসেছে তারকাখ্যাতির চাপ, ভালোবাসা, একাকিত্ব এবং সম্পর্কের জটিল সমীকরণ। একজন জনপ্রিয় রকস্টারের জীবনের উত্থান-পতন, ব্যক্তিগত সংগ্রাম ও আবেগঘন যাত্রাই তুলে ধরা হয়েছে এতে।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। তিন নারীর উপস্থিতি ও তাদের ঘিরে রকস্টারের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে কাহিনি।
দেশে মুক্তির পর দর্শকদের একাংশের সমালোচনার মুখে পড়লেও আন্তর্জাতিক বাজারে ‘রকস্টার’ কতটা সাড়া ফেলতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।
এমআই/এলআইএ
What's Your Reaction?