দেশ তখনই এগিয়ে যায়, যখন নেতৃত্ব জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে

একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন নেতৃত্ব সহজ-সরল ও জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, দেশের অধিকাংশ মানুষ সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ অবধারিতভাবে এগিয়ে যায়। এই লক্ষ্য নিয়েই শিক্ষার উন্নয়নে সরকার চেষ্টা করে যাচ্ছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে শিক্ষার অগ্রগতি সাধিত হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান নেতৃত্ব শিক্ষা ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করছে। তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশকে উন্নয়ন ও পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এসময় তিনি আরও বলেন, রাজশাহী অঞ্চল শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড.মুন্সি আবু সাইফ, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সা

দেশ তখনই এগিয়ে যায়, যখন নেতৃত্ব জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে

একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন নেতৃত্ব সহজ-সরল ও জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, দেশের অধিকাংশ মানুষ সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ অবধারিতভাবে এগিয়ে যায়। এই লক্ষ্য নিয়েই শিক্ষার উন্নয়নে সরকার চেষ্টা করে যাচ্ছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে শিক্ষার অগ্রগতি সাধিত হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান নেতৃত্ব শিক্ষা ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করছে। তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশকে উন্নয়ন ও পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

এসময় তিনি আরও বলেন, রাজশাহী অঞ্চল শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড.মুন্সি আবু সাইফ, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ প্রমুখ।

সোহান মাহমুদ/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow