দোলন বর্ষা আর্ট এক্সিবিশন উপলক্ষে ছবি আহ্বান

শিশু-কিশোরদের সৃজনশীলতার বিকাশ, শিল্পচর্চার প্রসার এবং বর্ষার অপরূপ সৌন্দর্যকে ক্যানভাসে তুলে ধরার লক্ষ্যে শিশু-কিশোরদের জনপ্রিয় পত্রিকা দোলন আয়োজন করতে যাচ্ছে ‘দোলন বর্ষা আর্ট এক্সিবিশন-২০২৬’। এ উপলক্ষে দেশের শিক্ষার্থীদের কাছ থেকে বর্ষাভিত্তিক ছবি আহ্বান করা হয়েছে। আগামী ১৭ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হবে ৬ দিনব্যাপী শিল্প প্রদর্শনী। আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন জেলা থেকে শত শত শিশু-কিশোর এ আয়োজনে অংশগ্রহণ করবে। তাদের সৃজনশীল শিল্পকর্ম জাতীয় পর্যায়ে প্রদর্শনের সুযোগ পাবে। প্রতিযোগিতায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এবারের প্রদর্শনীর মূল বিষয় ‘বর্ষা’। বর্ষার প্রকৃতি, গ্রামবাংলা, নদী, নৌকা, বৃষ্টি, কৃষিজীবন, নগরজীবন কিংবা বর্ষাকে ঘিরে শিশুর কল্পনার যে কোনো বিষয় ছবিতে তুলে ধরা যাবে। অংশগ্রহণকারীদের ১২×১৬ ইঞ্চি আকারের একটি ছবি জমা দিতে হবে। পেন্সিল, জলরং, পোস্টার কালার, অ্যাক্রিলিক, প্যাস্টেলসহ যে কোনো প্রচলিত মাধ্যমে ছবি আঁকা যাবে। আরও পড়ুন ছায়াপথ সাহিত্য সংসদের অভিষেক প্রথম ধাপে

দোলন বর্ষা আর্ট এক্সিবিশন উপলক্ষে ছবি আহ্বান

শিশু-কিশোরদের সৃজনশীলতার বিকাশ, শিল্পচর্চার প্রসার এবং বর্ষার অপরূপ সৌন্দর্যকে ক্যানভাসে তুলে ধরার লক্ষ্যে শিশু-কিশোরদের জনপ্রিয় পত্রিকা দোলন আয়োজন করতে যাচ্ছে ‘দোলন বর্ষা আর্ট এক্সিবিশন-২০২৬’। এ উপলক্ষে দেশের শিক্ষার্থীদের কাছ থেকে বর্ষাভিত্তিক ছবি আহ্বান করা হয়েছে।

আগামী ১৭ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হবে ৬ দিনব্যাপী শিল্প প্রদর্শনী। আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন জেলা থেকে শত শত শিশু-কিশোর এ আয়োজনে অংশগ্রহণ করবে। তাদের সৃজনশীল শিল্পকর্ম জাতীয় পর্যায়ে প্রদর্শনের সুযোগ পাবে।

প্রতিযোগিতায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এবারের প্রদর্শনীর মূল বিষয় ‘বর্ষা’। বর্ষার প্রকৃতি, গ্রামবাংলা, নদী, নৌকা, বৃষ্টি, কৃষিজীবন, নগরজীবন কিংবা বর্ষাকে ঘিরে শিশুর কল্পনার যে কোনো বিষয় ছবিতে তুলে ধরা যাবে। অংশগ্রহণকারীদের ১২×১৬ ইঞ্চি আকারের একটি ছবি জমা দিতে হবে। পেন্সিল, জলরং, পোস্টার কালার, অ্যাক্রিলিক, প্যাস্টেলসহ যে কোনো প্রচলিত মাধ্যমে ছবি আঁকা যাবে।

প্রথম ধাপে ২৮ জুলাইয়ের মধ্যে আঁকা একটি পরিষ্কার ছবি হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭৫৮-৮৩৩০৭৫) পাঠাতে হবে। অভিজ্ঞ বিচারকমণ্ডলী প্রাথমিকভাবে ছবি নির্বাচন করবেন। নির্বাচিত অংশগ্রহণকারীদের হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে জানানো হবে। পরে মূল ছবি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ৬ আগস্ট।

এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে নিজেদের ছবি প্রদর্শনের সুযোগ পাবেন। পাশাপাশি ছবি বিক্রয়ের সুযোগ, অংশগ্রহণের ক্রেস্ট, সনদপত্র এবং অংশগ্রহণকারীর ছবি নিয়ে প্রকাশিত বিশেষ স্মারক ক্যাটালগে স্থান পাওয়ার সুযোগ থাকবে। এ ছাড়া প্রতি বিভাগে সেরা পাঁচজনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

আয়োজকরা জানান, অর্ধবার্ষিক পরীক্ষা এবং চলমান ভারী বর্ষণের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার কথা বিবেচনা করে প্রদর্শনীর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সবাইকে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শিশুদের সৃজনশীলতা বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে দোলন। জাতীয় পর্যায়ে শিল্পচর্চাকে আরও উৎসাহিত করতে এবং নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের জন্য একটি মর্যাদাপূর্ণ প্রদর্শনীর সুযোগ তৈরি করতেই এ আয়োজন।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow