দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং শান্তা হোল্ডিংস লিমিটেডের মধ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় বর্তমান ইকবাল টাওয়ার থেকে সরিয়ে আধুনিক, পরিবেশবান্ধব ও ঢাকা শহরের সর্বোচ্চ টাওয়ার (৪০ তলা) শান্তা পিনাকল ভবনে স্থানান্তরিত করা হবে। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ বলেন, রাজধানীর সর্বাধুনিক ও সর্বোচ্চ ইমারতে প্রিমিয়ার ব্যাংকের এই স্থানান্তর ব্যাংকটির বিবর্তনে একটি অতি উল্লেখযোগ্য পদক্ষেপ যা ব্যাংকটির জন্যে একটি মাইলফলক হয়ে থাকবে। প্রিমিয়ার ব্যাংকের নতুন প্রধান কার্যালয় শান্তা হোল্ডিংস নির্মিত শান্তা পিনাকল ভবনে স্থাপিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক মান অনুযায়ী নকশাকৃত এবং মর্যাদাপূর্ণ লীড প্লাটিনাম সনদপ্রাপ্ত এই টাওয়ারটি বাংলাদেশে টেকসই কর্পোরেট অবকাঠামোর এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। অত্যাধুনিক ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, উচ্চ দক্ষতাসম্পন্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং প্রশস্ত আধুনিক কর্মপরিবেশের সমন্বয়ে গড়ে ওঠা এই ভবনটি একটি ভবিষ্যৎ জন্য
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং শান্তা হোল্ডিংস লিমিটেডের মধ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় বর্তমান ইকবাল টাওয়ার থেকে সরিয়ে আধুনিক, পরিবেশবান্ধব ও ঢাকা শহরের সর্বোচ্চ টাওয়ার (৪০ তলা) শান্তা পিনাকল ভবনে স্থানান্তরিত করা হবে।
সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ বলেন, রাজধানীর সর্বাধুনিক ও সর্বোচ্চ ইমারতে প্রিমিয়ার ব্যাংকের এই স্থানান্তর ব্যাংকটির বিবর্তনে একটি অতি উল্লেখযোগ্য পদক্ষেপ যা ব্যাংকটির জন্যে একটি মাইলফলক হয়ে থাকবে।
প্রিমিয়ার ব্যাংকের নতুন প্রধান কার্যালয় শান্তা হোল্ডিংস নির্মিত শান্তা পিনাকল ভবনে স্থাপিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক মান অনুযায়ী নকশাকৃত এবং মর্যাদাপূর্ণ লীড প্লাটিনাম সনদপ্রাপ্ত এই টাওয়ারটি বাংলাদেশে টেকসই কর্পোরেট অবকাঠামোর এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। অত্যাধুনিক ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, উচ্চ দক্ষতাসম্পন্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং প্রশস্ত আধুনিক কর্মপরিবেশের সমন্বয়ে গড়ে ওঠা এই ভবনটি একটি ভবিষ্যৎ জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি করবে। এর মাধ্যমে ব্যাংকটি আরও অধিক দক্ষতার সঙ্গে পরিচালিত হতে পারবে এবং তাদের সম্মানিত গ্রাহকদের জন্য দ্রুততর, আরও স্মার্ট ও উন্নতমানের ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নূরুল আলম, সিজিআইএ; ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ, শান্তা হোল্ডিংস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এম. হাবিবুল বাসিত, চিফ এক্সিকিউটিভ অফিসার, এম. আনিসুল হক, এক্সিকিউটিভ ডিরেক্টর, গ্রুপ ফাইন্যান্স, মোহাম্মদ শিহাব আহমেদ, চিফ সেলস অফিসারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
What's Your Reaction?