দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রামে ১১ দলের স্মারকলিপি
গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য চট্টগ্রাম মহানগরী। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নগরের লালদিঘী জেলা পরিষদ চত্বরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জোটের নেতাকর্মীরা। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান খান। আরও পড়ুন বিএনপির ২০ লাখ লোক চাঁদাবাজিতে নেমেছে: কর্নেল অলি সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রামে কয়েক দিন ধরে গ্যাস সংকট ও লোডশেডিংয়ের কারণে জনজীবন, ব্যবসা-বাণিজ্য এবং শিল্পকারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বাজারে কৃত্রিম
গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য চট্টগ্রাম মহানগরী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নগরের লালদিঘী জেলা পরিষদ চত্বরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জোটের নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান খান।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রামে কয়েক দিন ধরে গ্যাস সংকট ও লোডশেডিংয়ের কারণে জনজীবন, ব্যবসা-বাণিজ্য এবং শিল্পকারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বাজারে কৃত্রিম সংকট, মজুতদারি বা সিন্ডিকেট রয়েছে কি না- তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও গ্রাহকদের অভিযোগ করা অতিরিক্ত বিলের প্রসঙ্গ তুলে নজরুল ইসলাম বলেন, বিদ্যুৎ সংকটের মধ্যেই মূল্য বৃদ্ধি এবং অসামঞ্জস্যপূর্ণ বিল সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান তিনি।
এ সময় নজরুল ইসলাম জুলাই অভ্যুত্থানের শহীদদের পূর্ণাঙ্গ গেজেট দ্রুত প্রকাশ এবং তাদের পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করারও আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন- বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক মীর মো. শোয়াইব, জাতীয় গণতান্ত্রিক পার্টির মহানগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, এলডিপির মহানগর সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।
স্মারকলিপিতে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত বিল প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশসহ জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
এমআরএএইচ/কেএসআর
What's Your Reaction?

