ধর্ষণের পর শিশু হত্যা: আসামি মারা যাওয়ায় মামলার সমাপ্তি ঘোষণা
২০১৩ সালে শেরপুরে এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামি কান্তি মারাক কারাগারে মারা যাওয়ায় আদালত মামলার সমাপ্তি ঘোষণা করেছেন। বুধবার (১২ আগস্ট) ডেথ রেফারেন্স গ্রহণ করে হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। আদালতে এদিন আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালে বিকেলে খেলতে গেলে ওই শিশুকে কৌশলে ঘরে ডেকে নেন কান্তি মারাক। শিশুটিকে ধর্ষণের পর ব্যথার তীব্র কষ্টে আত্মচিৎকারের চেষ্টা করলে তার নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে কান্তি। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৯ সালে শেরপুরের আদালত আসামি কান্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল করেন। বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ গত ১ জুলাই বহাল রেখেছিলেন হাইকোর্ট। কিন্তু পরে জানা যায়, আসামি কারাগারে মারা গেছেন। বিষয়টি আদালতের নজরে আনায় বুধবার হাইকোর্ট মৃত্যুদণ্ডের রায় প্রত্যাহার করে মামলাটির সমাপ্তি ঘোষণা করেন। এফএইচ/বিএ
২০১৩ সালে শেরপুরে এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামি কান্তি মারাক কারাগারে মারা যাওয়ায় আদালত মামলার সমাপ্তি ঘোষণা করেছেন।
বুধবার (১২ আগস্ট) ডেথ রেফারেন্স গ্রহণ করে হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
আদালতে এদিন আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালে বিকেলে খেলতে গেলে ওই শিশুকে কৌশলে ঘরে ডেকে নেন কান্তি মারাক। শিশুটিকে ধর্ষণের পর ব্যথার তীব্র কষ্টে আত্মচিৎকারের চেষ্টা করলে তার নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে কান্তি।
এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৯ সালে শেরপুরের আদালত আসামি কান্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল করেন।
বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ গত ১ জুলাই বহাল রেখেছিলেন হাইকোর্ট। কিন্তু পরে জানা যায়, আসামি কারাগারে মারা গেছেন। বিষয়টি আদালতের নজরে আনায় বুধবার হাইকোর্ট মৃত্যুদণ্ডের রায় প্রত্যাহার করে মামলাটির সমাপ্তি ঘোষণা করেন।
এফএইচ/বিএ
What's Your Reaction?