ধানের চারা রোপণের সময় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

কুষ্টিয়ার কুমারখালীতে অন্যের জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মামুনুর রশিদ মিলন (৫৫)। তিনি ওই গ্রামের মৃত পরশ উল্লাহ’র ছেলে। আরও পড়ুন বিরলে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের পুলিশ ও স্থানীয়রা জানায়, মাঠে অন্যের জমিতে ধানের চারা রোপণ করছিলেন কৃষক মিলন। দুপুরে মাঝারি আকারের বৃষ্টি শুরু হয়। আড়াইটার দিকে আকস্মিক বজ্রপাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্বজন ও স্থানীয়রা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করে যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, মাঠে কাজ করার সময় দুপুর আড়াইটার দিকে বজ্রপাতে মিলন নামের এক কৃষক নিহত হয়েছেন। আল-মামুন সাগর/এসজেডএইচ/এএসএম

ধানের চারা রোপণের সময় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

কুষ্টিয়ার কুমারখালীতে অন্যের জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মামুনুর রশিদ মিলন (৫৫)। তিনি ওই গ্রামের মৃত পরশ উল্লাহ’র ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাঠে অন্যের জমিতে ধানের চারা রোপণ করছিলেন কৃষক মিলন। দুপুরে মাঝারি আকারের বৃষ্টি শুরু হয়। আড়াইটার দিকে আকস্মিক বজ্রপাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্বজন ও স্থানীয়রা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, মাঠে কাজ করার সময় দুপুর আড়াইটার দিকে বজ্রপাতে মিলন নামের এক কৃষক নিহত হয়েছেন।

আল-মামুন সাগর/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow