নখে দুর্গন্ধ হচ্ছে? হতে পারে শরীরের বড় সমস্যার ইঙ্গিত
সবজি বা আনাজ কাটার পর হাত ধোয়ার পরও নখের কোণে যেন এক ধরনের গন্ধ থেকেই যায়। আবার কখনো সেই গন্ধ একটু ভিন্ন রূপ নিয়ে বিরক্তিকর হয়ে ওঠে। বিষয়টি অস্বস্তিকর হলেও একেবারে অস্বাভাবিক নয়। তবে সব ক্ষেত্রে এটি হালকাভাবে নেওয়ারও সুযোগ নেই।
বিশেষজ্ঞদের মতে, নখে দুর্গন্ধ হওয়ার পেছনে যেমন সাধারণ কিছু কারণ আছে, তেমনি এর আড়ালে লুকিয়ে থাকতে পারে শরীরের বড় কোনো সমস্যার ইঙ্গিতও।
কেন হয় নখে দুর্গন্ধ?
নখের গন্ধের সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি হলো নখ কাটার পরের প্রতিক্রিয়া। আমাদের নখে থাকে কেরাটিন নামের একটি প্রোটিন, যাতে সালফারজাত উপাদান বিদ্যমান। নখ কাটার সময় এই উপাদান বের হয়ে আসতে পারে, যার ফলে সাময়িক গন্ধ তৈরি হয়। তবে এ ধরনের গন্ধ সাধারণত বেশিক্ষণ থাকে না।
অনেকেই নখ কাটার পর ফাইল দিয়ে সেটি সমান করেন। এই প্রক্রিয়ায় নখের ভেতরের অংশ বেশি উন্মুক্ত হওয়ায় গন্ধ কিছুটা বেশি অনুভূত হতে পারে—এটিও স্বাভাবিক।
ফাংগাল ইনফেকশন
নখে দুর্গন্ধের অন্যতম বড় কারণ হলো ছত্রাক বা ফাংগাল সংক্রমণ। বিশেষ করে পায়ের নখে এই সমস্যা বেশি দেখা যায়। বর্ষাকালে পা দীর্ঘ সময় ভেজা থাকা, ঘাম জমা কিংবা টানা জুতা পরে থাকার কারণে এ ধরনের সংক
সবজি বা আনাজ কাটার পর হাত ধোয়ার পরও নখের কোণে যেন এক ধরনের গন্ধ থেকেই যায়। আবার কখনো সেই গন্ধ একটু ভিন্ন রূপ নিয়ে বিরক্তিকর হয়ে ওঠে। বিষয়টি অস্বস্তিকর হলেও একেবারে অস্বাভাবিক নয়। তবে সব ক্ষেত্রে এটি হালকাভাবে নেওয়ারও সুযোগ নেই।
বিশেষজ্ঞদের মতে, নখে দুর্গন্ধ হওয়ার পেছনে যেমন সাধারণ কিছু কারণ আছে, তেমনি এর আড়ালে লুকিয়ে থাকতে পারে শরীরের বড় কোনো সমস্যার ইঙ্গিতও।
কেন হয় নখে দুর্গন্ধ?
নখের গন্ধের সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি হলো নখ কাটার পরের প্রতিক্রিয়া। আমাদের নখে থাকে কেরাটিন নামের একটি প্রোটিন, যাতে সালফারজাত উপাদান বিদ্যমান। নখ কাটার সময় এই উপাদান বের হয়ে আসতে পারে, যার ফলে সাময়িক গন্ধ তৈরি হয়। তবে এ ধরনের গন্ধ সাধারণত বেশিক্ষণ থাকে না।
অনেকেই নখ কাটার পর ফাইল দিয়ে সেটি সমান করেন। এই প্রক্রিয়ায় নখের ভেতরের অংশ বেশি উন্মুক্ত হওয়ায় গন্ধ কিছুটা বেশি অনুভূত হতে পারে—এটিও স্বাভাবিক।
ফাংগাল ইনফেকশন
নখে দুর্গন্ধের অন্যতম বড় কারণ হলো ছত্রাক বা ফাংগাল সংক্রমণ। বিশেষ করে পায়ের নখে এই সমস্যা বেশি দেখা যায়। বর্ষাকালে পা দীর্ঘ সময় ভেজা থাকা, ঘাম জমা কিংবা টানা জুতা পরে থাকার কারণে এ ধরনের সংক্রমণ হতে পারে।
এক্ষেত্রে লক্ষণ হিসেবে নখের কোণে দুর্গন্ধ, নখের রং পরিবর্তন এবং নখ ভঙ্গুর হওয়াকে ধরা যেতে পারে। পা শুকনো ও পরিষ্কার রাখলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
কখন সতর্ক হবেন?
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি হাত বা পা পরিষ্কার ও শুকনো থাকার পরও নখের দুর্গন্ধ না কমে, তাহলে সেটি আর সাধারণ বিষয় হিসেবে নেওয়া ঠিক নয়।
বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার ইঙ্গিত হতে পারে। আবার কোনো দৃশ্যমান কারণ ছাড়াই দীর্ঘদিন ধরে নখে দুর্গন্ধ থাকলে সেটি অন্য কোনো অন্তর্নিহিত রোগের লক্ষণও হতে পারে।
কী করবেন?
১. নিয়মিত নখ পরিষ্কার রাখা
২. নখ ছোট রাখা ও সঠিকভাবে কাটা
৩. পা ভেজা না রাখা, বিশেষ করে বর্ষাকালে
৪. দীর্ঘ সময় টাইট জুতা এড়িয়ে চলা
৫. সমস্যা দীর্ঘস্থায়ী হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া
নখের সামান্য একটি গন্ধ কখনো কখনো বড় সতর্কবার্তা হয়ে উঠতে পারে। তাই অবহেলা না করে শুরুতেই সচেতন হওয়াই হতে পারে সুস্থ থাকার সবচেয়ে সহজ উপায়।
সূত্র : হিন্দুস্তান টাইমস