নগর সেবা নিশ্চিতে অব্যবস্থাপনা দূর করাই প্রধান চ্যালেঞ্জ : ডিএসসিসি প্রশাসক
দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতায় দেশের মহানগরীগুলো নানা সমস্যায় জর্জরিত বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুস সালাম এসব কথা বলেন। ডিএসসিসির প্রশাসক বলেন, মশাসহ নগরীর বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, আজ থেকে শুরু করে আগামী কয়েক মাসের মধ্যে জনগণের এসব সমস্যার সমাধান করে তাদের ন্যায্য অধিকার জনগণের কাছেই অর্পণ করব। দুর্নীতি দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, একজন প্রশাসক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান হবে ‘জিরো টলারেন্স’। কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকলে সরকার যথাযথ পদক্ষেপ নেবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো অনিয়ম বা দুর্নীতি না ঘটে, সে লক্ষ্যে কঠোরভাবে কাজ করার কথাও জানান
দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতায় দেশের মহানগরীগুলো নানা সমস্যায় জর্জরিত বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম।
তিনি বলেন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুস সালাম এসব কথা বলেন।
ডিএসসিসির প্রশাসক বলেন, মশাসহ নগরীর বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, আজ থেকে শুরু করে আগামী কয়েক মাসের মধ্যে জনগণের এসব সমস্যার সমাধান করে তাদের ন্যায্য অধিকার জনগণের কাছেই অর্পণ করব।
দুর্নীতি দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, একজন প্রশাসক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান হবে ‘জিরো টলারেন্স’। কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকলে সরকার যথাযথ পদক্ষেপ নেবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো অনিয়ম বা দুর্নীতি না ঘটে, সে লক্ষ্যে কঠোরভাবে কাজ করার কথাও জানান আব্দুস সালাম।
মশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, এ সমস্যা সমাধানে সিটি করপোরেশন সর্বাত্মক চেষ্টা করবে। তবে এ দায়িত্ব শুধু সিটি করপোরেশনের একার নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। নাগরিকরা সচেতন না হলে শুধু সিটি করপোরেশনের পক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়। জনগণ ও সিটি করপোরেশন একসঙ্গে কাজ করে এসব সমস্যার সমাধানে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
What's Your Reaction?