নতুন রঙে ইয়ারবাড আনছে নাথিং, দাম থাকছে আগের মতোই
ট্রান্সপারেন্ট ডিজাইন, ইউনিক লুক এবং সাশ্রয়ী দামের জন্য অডিও ডিভাইসের বাজারে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে নাথিং। এবার সংস্থার পরবর্তী বাজেট ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড নাথিং ইয়ার ৩এ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি, তবুও একটি সাম্প্রতিক রিপোর্টে এর সম্ভাব্য দাম ও রঙের বিকল্প ফাঁস হয়েছে। যদিও সংস্থা এখনো কোনো স্পেসিফিকেশন প্রকাশ করেনি, প্রযুক্তি মহলের ধারণা, নতুন ইয়ারবাডে ওয়্যারলেস চার্জিং, আরও উন্নত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন এবং উন্নত অডিও পারফরম্যান্সের মতো ফিচার যুক্ত হতে পারে। তবে এসব তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। এদিকে নাথিং ইয়ার ৩এ-এর নাম সম্প্রতি ইন্দোনেশিয়ার এসডিপিপিআই সার্টিফিকেশন ডাটাবেসেও দেখা গেছে। একই তালিকায় নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ-এর আসন্ন অডিও ডিভাইস সিএমএফ বাডস নিও-এর নামও উঠে এসেছে। যদিও সার্টিফিকেশন নথিতে ডিভাইসগুলোর স্পেসিফিকেশন বা লঞ্চের তারিখ সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি, তবুও এটি ইঙ্গিত দিচ্ছে যে নতুন অডিও পণ্যগুলোর বাজারে আসতে আর খুব বেশি দেরি নেই। নাথিং ইয়ার ৩এ যদি আগের মডেলের দামে আরও উন্নত ফিচার এবং নতুন
ট্রান্সপারেন্ট ডিজাইন, ইউনিক লুক এবং সাশ্রয়ী দামের জন্য অডিও ডিভাইসের বাজারে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে নাথিং। এবার সংস্থার পরবর্তী বাজেট ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড নাথিং ইয়ার ৩এ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি, তবুও একটি সাম্প্রতিক রিপোর্টে এর সম্ভাব্য দাম ও রঙের বিকল্প ফাঁস হয়েছে।
যদিও সংস্থা এখনো কোনো স্পেসিফিকেশন প্রকাশ করেনি, প্রযুক্তি মহলের ধারণা, নতুন ইয়ারবাডে ওয়্যারলেস চার্জিং, আরও উন্নত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন এবং উন্নত অডিও পারফরম্যান্সের মতো ফিচার যুক্ত হতে পারে। তবে এসব তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
এদিকে নাথিং ইয়ার ৩এ-এর নাম সম্প্রতি ইন্দোনেশিয়ার এসডিপিপিআই সার্টিফিকেশন ডাটাবেসেও দেখা গেছে। একই তালিকায় নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ-এর আসন্ন অডিও ডিভাইস সিএমএফ বাডস নিও-এর নামও উঠে এসেছে। যদিও সার্টিফিকেশন নথিতে ডিভাইসগুলোর স্পেসিফিকেশন বা লঞ্চের তারিখ সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি, তবুও এটি ইঙ্গিত দিচ্ছে যে নতুন অডিও পণ্যগুলোর বাজারে আসতে আর খুব বেশি দেরি নেই।
নাথিং ইয়ার ৩এ যদি আগের মডেলের দামে আরও উন্নত ফিচার এবং নতুন ডিজাইন নিয়ে আসে, তাহলে বাজেট ট্রু ওয়্যারলেস স্টেরিও সেগমেন্টে এটি বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, নাথিং ইয়ার ৩এ ফ্রান্সের বাজারে ৯৯ ইউরো দামে লঞ্চ হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার ৯০০ রুপি। উল্লেখযোগ্য বিষয় হলো, এই দাম নাথিং ইয়ার ৩এ-এর লঞ্চ মূল্যের সমান। বর্তমানে প্রযুক্তিপণ্যের দাম বাড়লেও নাথিং তাদের নতুন মডেলের ক্ষেত্রে আগের মূল্যই ধরে রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
২০২৪ সালে ভারতে নাথিং ইয়ার এ-এর দাম ছিল ৭ হাজার ৯৯৯ টাকা। বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্মে সেটি আরও কম দামে পাওয়া যাচ্ছে। ফলে নতুন নাথিং ইয়ার ৩এ ভারতে এলে তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক দামে বাজারে আসার সম্ভাবনাই বেশি।
রিপোর্টে আরও দাবি করা হয়েছে, নাথিং ইয়ার ৩এ চারটি রঙে পাওয়া যেতে পারে-সাদা, কালো, হলুদ এবং গোলাপি। এর মধ্যে গোলাপি রংটি নতুন সংযোজন হতে পারে। আগের মডেলে এই কালার ভ্যারিয়েন্ট ছিল না। নতুন রঙের সংযোজন তরুণ ক্রেতাদের কাছে ইয়ারবাডটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।
সূত্র: গ্যাজেট ৩৬০
কেএসকে
What's Your Reaction?

