নতুন রেকর্ডের মালিক হলেন মেসি

বিশ্বকাপ ফাইনালে হারার হতাশা ভুলে লিওনেল মেসি ফিরেছেন ইন্টার মিয়ামির জার্সিতে। প্রথমবারের মতো ক্লাবটির শুরুর একাদশে মাঠে নামলেন তিনি লিগস কাপে মেক্সিকান ক্লাব সান লুইসের বিপক্ষে। ৪-২ গোলে জেতার ম্যাচে চমক দেখিয়েছেন তিনি। জোড়া গোলের পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্টও। এই পারফরম্যান্স দিয়ে নতুন এক রেকর্ডেরও মালিকও বনে গেলেন মেসি। জোড়া গোলে লিগস কাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৩ সাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা মেসির নামের পাশে গোলসংখ্যা এখন ১৪। ভেঙে দিয়েছেন লন অ্যাঞ্জেলেসে এফসির সেনি দেনি বুয়াঙ্গার রেকর্ড। লিগস কাপে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন তিনি। নামের পাশে আছে পাঁচবার জোড়া গোল করার কীর্তি। মিয়ামির নু স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৪ মিনিটেই ডেভিড রদ্রিগেজের হেডে এগিয়ে যায় মেক্সিকান ক্লাব সান লুইস। তবে সেই লিড বেশিক্ষণ টিকতে দেয়নি মিয়ামি। ম্যাচে নিজের দ্বিতীয় উপস্থিতিতেই নোয়া অ্যালেনের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান মেসি। এরপর ২৪তম মিনিটে আবারও অ্যালেনের তৈরি করা আক্রমণ থেকে তেলাস্কো সেগোভিয়া গোল করে মায়াম

নতুন রেকর্ডের মালিক হলেন মেসি

বিশ্বকাপ ফাইনালে হারার হতাশা ভুলে লিওনেল মেসি ফিরেছেন ইন্টার মিয়ামির জার্সিতে। প্রথমবারের মতো ক্লাবটির শুরুর একাদশে মাঠে নামলেন তিনি লিগস কাপে মেক্সিকান ক্লাব সান লুইসের বিপক্ষে। ৪-২ গোলে জেতার ম্যাচে চমক দেখিয়েছেন তিনি। জোড়া গোলের পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্টও।

এই পারফরম্যান্স দিয়ে নতুন এক রেকর্ডেরও মালিকও বনে গেলেন মেসি। জোড়া গোলে লিগস কাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৩ সাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা মেসির নামের পাশে গোলসংখ্যা এখন ১৪।

ভেঙে দিয়েছেন লন অ্যাঞ্জেলেসে এফসির সেনি দেনি বুয়াঙ্গার রেকর্ড। লিগস কাপে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন তিনি। নামের পাশে আছে পাঁচবার জোড়া গোল করার কীর্তি।

মিয়ামির নু স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৪ মিনিটেই ডেভিড রদ্রিগেজের হেডে এগিয়ে যায় মেক্সিকান ক্লাব সান লুইস। তবে সেই লিড বেশিক্ষণ টিকতে দেয়নি মিয়ামি। ম্যাচে নিজের দ্বিতীয় উপস্থিতিতেই নোয়া অ্যালেনের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান মেসি।

এরপর ২৪তম মিনিটে আবারও অ্যালেনের তৈরি করা আক্রমণ থেকে তেলাস্কো সেগোভিয়া গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

প্রথমার্ধের শেষদিকে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। অ্যালেনের পাস পেয়ে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কাছ থেকে বল জালে জড়িয়ে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এরপর মেসির কর্নার থেকে মিকায়েলের হেডে আরও একটি গোল পেয়ে বিরতিতে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিয়ামি।

দ্বিতীয়ার্ধে সার্জিও দূরপাল্লার দুর্দান্ত শটে সান লুইসের হয়ে একটি গোল শোধ করলেও ভারী বৃষ্টির কারণে খেলা কিছু সময় বন্ধ থাকার পর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow