এক লাইনে মুখোমুখি দুই ট্রেন, আতঙ্কে লাফিয়ে আহত ৪ যাত্রী

বগুড়ার গাবতলীতে একই লাইনে মুখোমুখি চলে আসে দুটি যাত্রীবাহী ট্রেন। মুহূর্তেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে অন্তত চারজন যাত্রী আহত হন। তবে চালক ও রেলওয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ ট্রেন (নং-৪৯২) স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনও একই লাইনে চলে আসে। দুটি ট্রেন মুখোমুখি অবস্থানে চলে আসতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়লে অন্তত চারজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। সুখানপুকুর রেলস্টেশনের স্টেশনমাস্টার আব্দুল মতিন বলেন, কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেওয়া হয়নি। এর আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দা

এক লাইনে মুখোমুখি দুই ট্রেন, আতঙ্কে লাফিয়ে আহত ৪ যাত্রী
বগুড়ার গাবতলীতে একই লাইনে মুখোমুখি চলে আসে দুটি যাত্রীবাহী ট্রেন। মুহূর্তেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে অন্তত চারজন যাত্রী আহত হন। তবে চালক ও রেলওয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ ট্রেন (নং-৪৯২) স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনও একই লাইনে চলে আসে। দুটি ট্রেন মুখোমুখি অবস্থানে চলে আসতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়লে অন্তত চারজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। সুখানপুকুর রেলস্টেশনের স্টেশনমাস্টার আব্দুল মতিন বলেন, কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেওয়া হয়নি। এর আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow