গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ২৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।  গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া, পূর্ববর্তী হামলায় আহত আরও একজন ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত অক্টোবরে কার্যকর হওয়া ঘোষিত ‘যুদ্ধবিরতি’ সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ২০৭ জন নিহত এবং ৩ হাজার ৯১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে মন্ত্রণালয়। আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, নিহত ও আহতের এসব পরিসংখ্যান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে। তবে অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। সূত্র: আলজাজিরা 

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ২৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া, পূর্ববর্তী হামলায় আহত আরও একজন ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত অক্টোবরে কার্যকর হওয়া ঘোষিত ‘যুদ্ধবিরতি’ সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ২০৭ জন নিহত এবং ৩ হাজার ৯১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে মন্ত্রণালয়।

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, নিহত ও আহতের এসব পরিসংখ্যান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে। তবে অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি।

সূত্র: আলজাজিরা 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow