নয়াপল্টনে শ্রমিক সমাবেশ চলছে, বৈরী আবহাওয়ার মধ্যেই নেতাকর্মীদের ঢল
বৈরী আবহাওয়ারকে উপেক্ষা করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর নয়াপল্টনে এটিই তার প্রথম কোনো সমাবেশে অংশগ্রহণ। এর আগে, সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। শ্রমিক দল নেতা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল কর্মসূচি শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঞ্চ নির্মাণের পাশাপাশি পর্যাপ্ত সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও রাখা হয়েছে। তিনি বলেছেন, তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—এই কারণে আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করছে। এবারের সমাবেশে স্মরণকালের বৃহৎ জনস
বৈরী আবহাওয়ারকে উপেক্ষা করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।
প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর নয়াপল্টনে এটিই তার প্রথম কোনো সমাবেশে অংশগ্রহণ।
এর আগে, সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। শ্রমিক দল নেতা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল কর্মসূচি শুরু হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঞ্চ নির্মাণের পাশাপাশি পর্যাপ্ত সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও রাখা হয়েছে।
তিনি বলেছেন, তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—এই কারণে আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করছে। এবারের সমাবেশে স্মরণকালের বৃহৎ জনসমাগম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এতে অংশ নিয়েছেন।
সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
বিএনপি কার্যালয়ের সামনে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে লাল কার্পেট বিছানো হয়েছে। মঞ্চের দুই পাশে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের এলাকায় প্রায় দেড় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে।
সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই লাল টুপি, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে অংশ নেন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে আসতে থাকেন।
সকালের প্রবল বর্ষণে নয়াপল্টন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও দুপুরের আগেই পানি নেমে যায়, ফলে সমাবেশ আয়োজন নির্বিঘ্নে এগিয়ে চলে।
What's Your Reaction?