নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৯ পরিবারকে জরিমানা

নরসিংদীর ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ঝটিকা অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া, টেকপাড়া এবং পলাশের কুটিরপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেবের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান চলাকালে ওই তিন গ্রামের বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে নেওয়া গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় আইন অমান্য করে গ্যাস ব্যবহারের দায়ে ৯টি পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।   অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কারিগরি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন— নরসিংদী তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জরুরি) প্রকৌশলী আহম্মদ উল্লাহ, ঘোড়াশাল জোনাল বিক্রয় অফিসের প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও প্রকৌশলী এসএম ফজলুল হকসহ (ব্যবস্থাপক) আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সরকারি সম্পদ রক্ষা

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৯ পরিবারকে জরিমানা

নরসিংদীর ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ঝটিকা অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া, টেকপাড়া এবং পলাশের কুটিরপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেবের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান চলাকালে ওই তিন গ্রামের বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে নেওয়া গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় আইন অমান্য করে গ্যাস ব্যবহারের দায়ে ৯টি পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কারিগরি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন— নরসিংদী তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জরুরি) প্রকৌশলী আহম্মদ উল্লাহ, ঘোড়াশাল জোনাল বিক্রয় অফিসের প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও প্রকৌশলী এসএম ফজলুল হকসহ (ব্যবস্থাপক) আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সরকারি সম্পদ রক্ষা এবং দুর্ঘটনা এড়াতে এই ধরনের অবৈধ সংযোগবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। যারা অবৈধভাবে সংযোগ গ্রহণ করেছেন, তাদের দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে, অন্যথায় আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow