নরসিংদীতে গরীব অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ 

নরসিংদীতে গরীব ও অসহায় মানুষের মাঝে শাহিদা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগদ টাকাসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের নেকজানপুর কাজিরকান্দি ঈদগাহ মাঠে অসহায়দের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (১৬ মার্চ) আলোকবালি ইউনিয়নে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। নরসিনরআলোকবালি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও শাহিদা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকারের সভাপতিত্বে প্রধান ছিলেন আলোকবালি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার। বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা কৃষক দলের সদস‍্য-সচিব রুবেল আহম্মেদ, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নায়ের আলী মেম্বার, সাব্বির ভূঁইয়া, রবিউল্লাহ সায়ের, ডা. কালু মিয়া, মিজানুর রহমান, ডা. এনামুল হক প্রমুখ।  এসময় প্রায় এক হাজার অসহায় গরীব মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিলো নগদ টাকা, পোলার চাল, তেল, ডাল, পেঁয়াজ, সেমাই, চিনি ইত্যাদি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow