নাগরিক সেবায় স্বচ্ছতা আনতে ‘শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকিট’-এর যাত্রা শুরু

নাগরিক সেবায় স্বচ্ছতা, প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করতে চালু হয়েছে দুটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম— মোবাইল অ্যাপ ‘শুভেচ্ছা’ ও কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকিট’। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্ল্যাটফর্ম দুটির বিস্তারিত উপস্থাপন করেন। ‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা একশটিরও বেশি নাগরিক সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। অন্যদিকে ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম উৎসব ও অন্যান্য সময়ে বাস, রেল ও বিমানযাত্রায় অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করবে। প্রধান উপদেষ্টা প্ল্যাটফর্ম দুটি সফলভাবে চালু হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের সব সেবা যেন ভোগান্তি ছাড়া নাগরিকদের কাছে পৌঁছে যায়— এটাই ছিল আমাদের লক্ষ্য। আজ এই দুটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হলো। এটি কেবল একটি সূচনা। প্ল্যাটফর্ম দুটিকে আরও বৃহৎ পরিসরে পৌঁছে দিতে হবে এবং আরও বেশি মানুষের কাছ

নাগরিক সেবায় স্বচ্ছতা আনতে ‘শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকিট’-এর যাত্রা শুরু

নাগরিক সেবায় স্বচ্ছতা, প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করতে চালু হয়েছে দুটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম— মোবাইল অ্যাপ ‘শুভেচ্ছা’ ও কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকিট’।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্ল্যাটফর্ম দুটির বিস্তারিত উপস্থাপন করেন।

‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা একশটিরও বেশি নাগরিক সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। অন্যদিকে ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম উৎসব ও অন্যান্য সময়ে বাস, রেল ও বিমানযাত্রায় অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করবে।

প্রধান উপদেষ্টা প্ল্যাটফর্ম দুটি সফলভাবে চালু হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের সব সেবা যেন ভোগান্তি ছাড়া নাগরিকদের কাছে পৌঁছে যায়— এটাই ছিল আমাদের লক্ষ্য। আজ এই দুটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হলো। এটি কেবল একটি সূচনা। প্ল্যাটফর্ম দুটিকে আরও বৃহৎ পরিসরে পৌঁছে দিতে হবে এবং আরও বেশি মানুষের কাছে সেবা পৌঁছে দিতে হবে। আশা করি, পরবর্তী নির্বাচিত সরকার এই উদ্যোগগুলো আরও এগিয়ে নেবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow