নাটোরের মাটিতে কোনো অন্যায়-চাঁদাবাজি চলবে না: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত সময়ে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব, জমি দখল, পুকুর দখল, বিচার সালিশের নামে মানুষের টাকা খাওয়া, বিভিন্ন মানুষকে হয়রানি করা, ভয়ভীতি দেখানো হয়েছে। আমি বলতে চাই, এখন থেকে নাটোরের মাটিতে কোনো অন্যায়, সন্ত্রাস বা চাঁদাবাজির স্থান হতে দেব না।সোমবার (১৬ মার্চ) দুপুরে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি আপনাদের সহযোগিতা চাই। অন্যায়কারী আমার দলের লোক হোক বা আমার পরিবারের লোক হোক, আমার ভাতিজা হোক বা আমার ভাই হোক, আমি জীবনে কখনো অন্যের কাছে মাথা নত করি না। আগামী পাঁচ বছর আমি নাটোরের মানুষের দায়িত্ব নিতে চাই। নাটোরে কোনো মাদক, কোনো জুয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমিদখল বা কোনো ধরনের অন্যায় হতে দেওয়া হবে না।হুইপ দুলু আরও বলেন, পুকুর কাটার নাম দিয়ে প্রতিদিন বিভিন্ন জায়গায় বিএনপি বা বিভিন্ন দলের নাম ভাঙিয়ে, আমাদের নাম ভাঙিয়ে যে জবরদখল চলছে, সবকিছু বন্ধ

নাটোরের মাটিতে কোনো অন্যায়-চাঁদাবাজি চলবে না: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত সময়ে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব, জমি দখল, পুকুর দখল, বিচার সালিশের নামে মানুষের টাকা খাওয়া, বিভিন্ন মানুষকে হয়রানি করা, ভয়ভীতি দেখানো হয়েছে। আমি বলতে চাই, এখন থেকে নাটোরের মাটিতে কোনো অন্যায়, সন্ত্রাস বা চাঁদাবাজির স্থান হতে দেব না।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি আপনাদের সহযোগিতা চাই। অন্যায়কারী আমার দলের লোক হোক বা আমার পরিবারের লোক হোক, আমার ভাতিজা হোক বা আমার ভাই হোক, আমি জীবনে কখনো অন্যের কাছে মাথা নত করি না। আগামী পাঁচ বছর আমি নাটোরের মানুষের দায়িত্ব নিতে চাই। নাটোরে কোনো মাদক, কোনো জুয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমিদখল বা কোনো ধরনের অন্যায় হতে দেওয়া হবে না।

হুইপ দুলু আরও বলেন, পুকুর কাটার নাম দিয়ে প্রতিদিন বিভিন্ন জায়গায় বিএনপি বা বিভিন্ন দলের নাম ভাঙিয়ে, আমাদের নাম ভাঙিয়ে যে জবরদখল চলছে, সবকিছু বন্ধ করতে হবে। আমি পরিবেশ মন্ত্রণালয়ে টেলিফোন করেছি এবং বলেছি ইমিডিয়েট আপনারা চিঠি পাঠিয়ে ডিসি সাহেবদের দিয়ে এগুলো বন্ধ করেন। একটা শান্তির নাটোর উপহার দেবো, এটা আমার প্রতিজ্ঞা।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহানসহ নাটোর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow