নাটোরে অবৈধ জ্বালানি সরবরাহ ও বালু তোলায় জরিমানা
নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে ডিজেল সরবরাহ এবং পদ্মা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুটি পক্ষকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে লালপুর বাজারের ‘ভাই ভাই অয়েল সেন্টার’ নামের একটি তেলের দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, প্রতিষ্ঠানটি সরকারি অনুমোদন ছাড়াই বিভিন্ন ইটভাটায় বিপুল ডিজেল সরবরাহ করছে। প্রায় ১ হাজার ৩০০ লিটার ডিজেল অবৈধভাবে বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে পদ্মা নদীর চর এলাকায় পৃথক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। দিনব্যাপী অভিযানের অংশ হিসেবে গোপালপুর ফিলিং স্ট
নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে ডিজেল সরবরাহ এবং পদ্মা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুটি পক্ষকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন এই অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে লালপুর বাজারের ‘ভাই ভাই অয়েল সেন্টার’ নামের একটি তেলের দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, প্রতিষ্ঠানটি সরকারি অনুমোদন ছাড়াই বিভিন্ন ইটভাটায় বিপুল ডিজেল সরবরাহ করছে। প্রায় ১ হাজার ৩০০ লিটার ডিজেল অবৈধভাবে বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে পদ্মা নদীর চর এলাকায় পৃথক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
দিনব্যাপী অভিযানের অংশ হিসেবে গোপালপুর ফিলিং স্টেশনে তেল বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। এ সময় নিয়ম লঙ্ঘন করে একই ব্যক্তি একাধিকবার তেল সংগ্রহ করায় এক মোটরসাইকেল আরোহীকেও তাৎক্ষণিক জরিমানা করা হয়।
লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ জ্বালানি সরবরাহ ও বালু উত্তোলন রোধে এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
What's Your Reaction?