নাটোরে ময়লা রাখার গর্তে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু
নাটোরে ময়লার ফেলার গর্তে পড়ে নেহা খাতুন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার ছাতনি দিয়ার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেহা ওই গ্রামের মোহাম্মদ লালনের মেয়ে। পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায়, বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল নেহা। খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির পাশেই গরুর গোবর ও ময়লা রাখার জন্য খোঁড়া একটি গর্তে পড়ে যায় সে। এ সময় বাড়িতে তার দাদা-দাদি না থাকায়, নেহার মা ধারণা করেন শিশুটি তাদের সঙ্গেই আছে। পরে দাদা-দাদি বাড়িতে ফিরে নেহাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশের গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় নেহাকে। তাৎক্ষণিকভাবে তাকে নাটোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে একটি অপমৃত্যুর ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। শিশুটি অল্পবয়সী হওয়ায়, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাটোরে ময়লার ফেলার গর্তে পড়ে নেহা খাতুন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার ছাতনি দিয়ার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেহা ওই গ্রামের মোহাম্মদ লালনের মেয়ে।
পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায়, বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল নেহা। খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির পাশেই গরুর গোবর ও ময়লা রাখার জন্য খোঁড়া একটি গর্তে পড়ে যায় সে। এ সময় বাড়িতে তার দাদা-দাদি না থাকায়, নেহার মা ধারণা করেন শিশুটি তাদের সঙ্গেই আছে।
পরে দাদা-দাদি বাড়িতে ফিরে নেহাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশের গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় নেহাকে।
তাৎক্ষণিকভাবে তাকে নাটোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে একটি অপমৃত্যুর ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। শিশুটি অল্পবয়সী হওয়ায়, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?