নানাবাড়িতে বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো শিশুর

ফেনীর সদরের শর্শদী এলাকায় ট্রেনে কাটা পড়ে হুজাইফা (৬) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুজাইফা সদর উপজেলার বালিগাঁও এলাকার ইকবাল হোসেনের মেয়ে। রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মা-বাবার সঙ্গে নানাবাড়িতে বেড়াতে শর্শদী গিয়েছিল হুজাইফা। বিকেলে রেললাইন-সংলগ্ন স্থানে খেলাধুলার সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান বলেন, নানাবাড়িতে বেড়াতে এসে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিএএম/একিউএফ

নানাবাড়িতে বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো শিশুর

ফেনীর সদরের শর্শদী এলাকায় ট্রেনে কাটা পড়ে হুজাইফা (৬) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুজাইফা সদর উপজেলার বালিগাঁও এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মা-বাবার সঙ্গে নানাবাড়িতে বেড়াতে শর্শদী গিয়েছিল হুজাইফা। বিকেলে রেললাইন-সংলগ্ন স্থানে খেলাধুলার সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান বলেন, নানাবাড়িতে বেড়াতে এসে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিএএম/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow